Mohammed Shami: দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2026-27) ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন মহম্মদ শামি। এবারের রঞ্জি ট্রফিতেও বাংলার প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে (Bengal vs Delhi) ভালো বোলিং করলেন এই অভিজ্ঞ পেসার। প্রথম ম্যাচে সহজ জয় পেল বাংলা।
KNOW
Ranji Trophy 2026-27: এবারের রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দিল্লিকে নয় উইকেটে হারিয়ে দিল বাংলা (Bengal vs Delhi)। বুধবার কল্যাণীতে ম্যাচের চতুর্থ দিন বাংলার জয় এল। এই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে বাংলার সামনে বিশেষ সুবিধা করতে পারল না দিল্লি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি। জবাবে প্রথম ইনিংসে ৪২৯ রান করে বাংলা। এরপর দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানে অলআউট হয়ে যায় দিল্লি। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৮৯ রান করে ম্যাচ জিতে নেয় বাংলা। প্রথম ম্যাচেই এভাবে সহজ জয় পাওয়ায় বাংলার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গেল। পরের ম্যাচগুলিতেও এই পারফরম্যান্স ধরে রাখাই বাংলার ক্রিকেটারদের লক্ষ্য।
২ ইনিংস মিলিয়ে ৫ উইকেট শামির
দিল্লির বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ৩০ রান দিয়ে চার উইকেট নেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন আমির গনি (Aamir Gani)। ৭৪ রান দিয়ে জোড়া উইকেট নেন আকাশ দীপ (Akash Deep)। দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করেন শামি। এই অভিজ্ঞ পেসার ২৯ রান দিয়ে এক উইকেট নেন। আকাশ দীপও ২৯ রান দিয়ে এক উইকেট নেন। ৮৪ রান দিয়ে জোড়া উইকেট নেন গনি। ৭২ রান দিয়ে তিন উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। ২০ রান দিয়ে জোড়া উইকেট নেন সুমন্ত গুপ্ত।
অভিষেক-সুদীপের শতরান
রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলার হয়ে শতরান করেন সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েল। সুদীপ ১৩৩ রান করেন। অভিষেক ১৪৯ রান করেন। সুমন্ত ব্যাট হাতেও সাফল্য পান। তিনি ৫০ রান করেন। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ওপেন করতে নেমে ৩৪ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার অঙ্কুর পাল ৩৮ রান করেন। সুদীপ ১৬ রান করে অপরাজিত থাকেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








