Mohammed Shami: বিজেপি সভাপতির সঙ্গে দেখা করলেন, রাজনীতির ময়দানে মহম্মদ শামি?

Published : Nov 29, 2026, 05:34 PM IST
Mohammed Shami

সংক্ষিপ্ত

Cricketer Mohammed Shami: দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেয়ে সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তারকা পেসার মহম্মদ শামি। তিনি এখনও ঘরোয়া ক্রিকেটে খেলছেন। তবে এরই মধ্যে রাজনীতির ময়দানে পা রাখার ইঙ্গিত দিচ্ছেন শামি। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Elections 2027) আগে বাড়ছে জল্পনা।

DID YOU KNOW ?
ঘরোয়া ক্রিকেটে শামি
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন মহম্মদ শামি।

Mohammed Shami Meets Nitin Nabin: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করলেন তারকা ক্রিকেটার মহম্মদ শামি। রবিবার নয়াদিল্লিতে দু'জনের এই সাক্ষাৎ ঘিরে শামির রাজনীতিতে যোগদানের জল্পনা শুরু হয়েছে। যদিও বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই বৈঠকে ছিলেন বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সভাপতি কুঁওয়ার বাসিত আলিও (Kunwar Basit Ali)। শামির সঙ্গে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এর ঠিক এক সপ্তাহ আগেই বিজেপি-তে যোগ দিয়েছেন জাতীয় দলে শামির প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তাঁকে দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এবার শামিকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ শামির

এর আগেও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে শামির সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (Rashtriya Lok Dal) প্রধান জয়ন্ত চৌধুরীর (Jayant Chaudhary) সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেই সময় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে ((Uttar Pradesh Assembly Elections 2027) সামনে রেখে শামির রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও আরএলডি-র পক্ষ থেকে জানানো হয়েছিল, আমরোহায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করায় জয়ন্তকে ধন্যবাদ জানাতেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন শামি।

জাতীয় দলে আর সুযোগ পাবেন শামি?

৩৬ বছর বয়সি শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (2025 Champions Trophy) ফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। চলতি মাসের ৬ তারিখ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই পেসার। ৬৪টি টেস্ট ম্যাচে তিনি ২২৯ উইকেট নিয়েছেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (2023 World Test Championship) ফাইনালই ছিল তাঁর শেষ টেস্ট ম্যাচ। অবসর ঘোষণার সময় শামি স্পষ্ট জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ওডিআই ও টি-২০ ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলার প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি আইপিএল-এ (IPL 2027) খেলবেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হতে চলেছে।
২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে মহম্মদ শামিকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: 'ভারতীয় দলের বাইরে থাকাটা যন্ত্রণার,' আক্ষেপ সূর্যকুমার যাদবের
IND vs NZ Test: তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড এগিয়ে ২৪৩ রানে, সবার চোখ ভারতীয় বোলিং-এর দিকে