MS Dhoni: কবে খেলতে পারবেন ধোনি? চূড়ান্ত তারিখ জানা যেতে পারে বৃহস্পতিবার

Published : Apr 15, 2026, 07:02 PM IST
CSK Support Staff Kodi Anna with MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni Injury: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এখনও কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তাঁর দলে ফেরার অপেক্ষায় সিএসকে সমর্থকরা। তবে ধোনিকে ছাড়াই জয় পাচ্ছে দল। ফলে সিএসকে ম্যানেজমেন্ট ধোনির চোট নিয়ে খুব বেশি চিন্তায় নেই।

DID YOU KNOW ?
ধোনির পরিবর্ত সঞ্জু
মহেন্দ্র সিং ধোনি চোটের জন্য মাঠের বাইরে থাকায় চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার-ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করছেন সঞ্জু স্যামসন।

MS Dhoni Fitness: শনিবার আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের (Chennai Super Kings vs Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি? এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন ধোনি। তবে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধেও খেলতে পারেননি সিএসকে কিংবদন্তি। এখন শোনা যাচ্ছে, শনিবার খেলতে পারেন ধোনি। তবে তিনি হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সে বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলে অবশ্য এই তারকা উইকেটকিপার-ব্যাটারকে খেলানো হবে না। ধোনি ম্যাচ ফিট হয়ে উঠেছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বৃহস্পতিবারই পাওয়া যাবে ধোনির ফিটনেস-রিপোর্ট

সিএসকে ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, 'মহেন্দ্র সিং ধোনি শনিবার এসআরএইচ-এর বিরুদ্ধে সিএসকে-র ম্যাচ খেলতে হায়দরাবাদে যাবেন কি না, সে বিষয়ে কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।' ফলে আপাতত অপেক্ষা করতে হবে। সিএসকে-র পক্ষ থেকে ধোনিকে এখনও ফিট ঘোষণা করা হয়নি। তবে তিনি চোট সারিয়ে আগের চেয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন। ফলে শনিবার না হলেও, খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারেন ধোনি। সিএসকে সমর্থকরা এই কিংবদন্তির খেলতে নামার অপেক্ষায়।

মাঠের বাইরে থেকেই দলকে সাহায্য ধোনির

চোটের জন্য মাঠের বাইরে থাকলেও, তাঁর বিখ্যাত মগজাস্ত্রের মাধ্যমে দলকে সাহায্য করছেন ধোনি। মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচের পর সিএসকে-র সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম (Sridharan Sriram) জানিয়েছেন, নেটে ধোনির সঙ্গে দীর্ঘ আলোচনার ফল পেয়েছেন নূর আহমেদ (Noor Ahmad)। তিনি ধোনির পরামর্শেই সাফল্য পেয়েছেন। শ্রীরামের কথায়, ‘অনুশীলনের সময় ওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিল এমএস। ও আরও লেগ-ব্রেক করতে বলেছিল। এই পরামর্শ খুব কাজে লেগেছে। ফল তো দেখাই যাচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচ খেলতে পারেননি ধোনি।
চোটের জন্য চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৫ ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: 'ক্যামেরন গ্রিনকে নিয়ে ভুল হয়েছে স্বীকার করাই ভালো,' কেকেআর-কে বার্তা সেহওয়াগের
Sanju Samson: বিশ্বকাপের নায়ক সঞ্জু, মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসেবে আইসিসি পুরস্কার জিতলেন এই তারকা