MS Dhoni: গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে ফের ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার এই জল্পনায় ইন্ধন দিয়েছেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ধোনির প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। তাঁর মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।
KNOW
IPL 2026: এবারের আইপিএল-এ খেলার পরেই অবসর ঘোষণা করে দেবেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এমনই দাবি করলেন তাঁর প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এবার ধোনিকে দলের সঙ্গে খুব বেশি দেখা যাবে না। আইপিএল ২০২৬ হলুদ জার্সিতে ওর শেষ বছর হতে পারে। আমার মনে হচ্ছে ও এ বছর খেলার পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করতে পারে। আমার মনে হয় এবারের আইপিএল-এ ও সাত নম্বরে ব্যাটিং করবে না। আমার মনে হচ্ছে, ও এবার আট নম্বরে ব্যাটিং করতে পারে। ও জানে কেরিয়ারের শেষ দিকে পৌঁছে গিয়েছে। এই কারণেই ও নিজেকে গুটিয়ে নিতে চাইবে। আমার মনে হয় ও ঠিক সেটাই করবে। তারপরেই অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) প্রকৃত দক্ষতা বোঝা যাবে।’
এবারের আইপিএল-এ সব ম্যাচ খেলবেন ধোনি?
এবারের আইপিএল-এ সিএসকে-তে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) থেকে ট্রেডের মাধ্যমে সিএসকে-তে এসেছেন সঞ্জু। তাঁর সব ম্যাচেই খেলার কথা। ফলে ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) হিসেবে খেলতে পারেন বলে জল্পনা চলছে। এ প্রসঙ্গে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এটা ক্রিকেট বিষয়ক সিদ্ধান্ত। প্রশাসনিক সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ক্রিকেট বিষয়ক সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন ও (ধোনি) ব্যাটার হিসেবে খেলবে না উইকেটকিপার-ব্যাটার বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে।’
ধোনির বিকল্প সঞ্জু?
অনেকেই বলছেন, ধোনির বিকল্প হিসেবে সঞ্জুকে বেছে নিয়েছে সিএসকে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তবে অবসর নিলেও, ভবিষ্যতে মেন্টর বা অন্য কোনও ভূমিকায় সিএসকে-র সঙ্গে যুক্ত থাকতে পারেন ধোনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


