MS Dhoni: দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন, শনিবারই মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি?

Published : Apr 16, 2026, 06:45 PM ISTUpdated : Apr 16, 2026, 06:52 PM IST
Mukesh Choudhary, MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni Fitness: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তবে এবার তাঁর মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে খেলতে পারেন ধোনি।

DID YOU KNOW ?
ফিট হয়ে উঠছেন ধোনি
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ফিট হয়ে উঠেছেন বলে আশা তৈরি হয়েছে।

SunRisers Hyderabad vs Chennai Super Kings: সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার চলতি আইপিএল-এ (IPL 2026) প্রথম ম্যাচ খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির খেলার সম্ভাবনা উজ্জ্বল। বৃহস্পতিবার দলের সবার সঙ্গে হায়দরাবাদ উড়ে গেলেন ধোনি। এর আগে তিনি দলের সঙ্গে গুয়াহাটি (Guwahati) ও বেঙ্গালুরুতে (Bengaluru) যাননি। এবার তিনি দলের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ায় সিএসকে শিবির ধরেই নিচ্ছে, শনিবার খেলতে নামবেন। এদিন টিম হোটেল থেকে সিএসকে-র সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে যাওয়ার জন্য টিম বাসে ওঠেন ধোনি। সিএসকে-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দলের চেন্নাই ছাড়ার ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, চেন্নাইয়ে বাসে উঠছেন ধোনি। তাঁকে দেখে ফিট বলেই মনে হচ্ছে। ধোনিদের শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে হাজির হন সিএসকে সমর্থকরা। তাঁরা ধোনিকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাঁরা 'থালা' (Thala) বলে চিৎকার করে ওঠেন। এক পরিবার ও বেশ কয়েকজন সমর্থকের দিকে তাকিয়ে হাত নাড়েন ধোনি।

দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে ধোনি

এর আগে শোনা গিয়েছিল, ঘরের মাঠ চিপকে (Chepauk) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচে ধোনির প্রত্যাবর্তন হবে। কিন্তু সেই ম্যাচে খেলতে পারেননি এই তারকা। এবার তিনি ম্যাচ-ফিট হয়ে গিয়েছেন বলে আশায় সিএসকে শিবির। চোটের জন্য চলতি আইপিএল-এর প্রথম দুই সপ্তাহে মাঠের বাইরে থাকতে হয়েছে ধোনিকে। এর মধ্যে পাঁচ ম্যাচ খেলেছে সিএসকে। ধোনিকে ছাড়া দুই ম্যাচে জয় পেয়েছে এবং তিন ম্যাচে হেরে গিয়েছে সিএসকে। ষষ্ঠ ম্যাচে খেলতে পারেন ধোনি

কুঁচকিতে চোট ধোনির

প্রথমে জানা গিয়েছিল, কাফ মাসলে চোট পেয়েছেন ধোনি। তবে পরে সিএসকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, কুঁচকিতে চোট পেয়েছেন ধোনি। এই চোট সারাতে কয়েকদিন লাগে। ধোনি সেই সময় পেয়েছেন। ফলে এবার তিনি খেলতে পারবেন বলে আশা করছে সিএসকে শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শনিবার চলতি আইপিএল-এ ৬ নম্বর ম্যাচ খেলবে সিএসকে।
শনিবার চলতি আইপিএল-এ নিজেদের ৬ নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

RCB vs LSG: বিরাট কোহলির 'ইমপ্যাক্ট', লখনউকে হারিয়ে আইপিএল-এর শীর্ষে আরসিবি
Rohit Sharma: আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?