Mumbai Indians IPL 2026: পাঁচটা ট্রফি, কিন্তু ২০২০ সালের পর খালি হাত! হার্দিকের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াবে মুম্বই?

Published : Mar 21, 2026, 12:30 PM IST
Mumbai Indians IPL 2026: পাঁচটা ট্রফি, কিন্তু ২০২০ সালের পর খালি হাত! হার্দিকের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াবে মুম্বই?

সংক্ষিপ্ত

Mumbai Indians IPL 2026: পাঁচবার আইপিএল ট্রফি জিতলেও ২০২০ সালের পর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের কাবিনেটে আর কোনও ট্রফি নেই। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবার রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবের মতো তারকাদের নিয়ে কাপ জেতাই তাদের একমাত্র লক্ষ্য।

Mumbai Indians IPL 2026: আইপিএল-এর অন্যতম বড় শক্তিশালী এবং ব্লকবাস্টার দল হল মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indians squad 2026)। যে দলে কার্যত, ম্যাচ উইনারদের ছড়াছড়ি। এটিই এই দলের বড় শক্তি। পাঁচ-পাঁচটা আইপিএল ট্রফি তাদের ক্যাবিনেটে থাকলেও ২০২০ সালের পর থেকে চ্যাম্পিয়নের মুকুট আর মাথায় ওঠেনি (mumbai indians)। 

তাই এবারের ট্রফিটা নিঃসন্দেহে মুম্বইয়ের কাছে একটা সম্মানের লড়াই। রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন এই দলে। মুম্বইয়ের গল্প বলতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতেই হয়।

ট্রফি জেতার সেই সোনালী যুগ

সময়টা ছিল ২০১৩ থেকে ২০২০ সাল। একটা বছর অন্তর অন্তর ট্রফি জেতার সেই সোনালী যুগ ছিল মুম্বইয়ের ঝুলিতে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০, রোহিত শর্মার নেতৃত্বে মুম্বইয়ের তখন রমরমা বাজার। কিন্তু ২০২০ সালে, পঞ্চম ট্রফি জেতার পর থেকেই সেই দাপট যেন উধাও। তারপরের পাঁচ বছরে মুম্বাই প্লে-অফে উঠেছে মাত্র দু-বার। আর দু'বার তো লিগ টেবিলের একেবারে শেষে শেষ করেছে। তাই এবার অনেক হিসেব মেটানো এবং জবাব দেওয়ার বিষয় আছে।

পুরোপুরি ফিট হয়ে দলে ফেরা রোহিত শর্মা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এই তারকার কাছে এবারের আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। 'হিটম্যান' যদি নিজের ফর্মে ফিরে আসেন, তাহলে মুম্বইয়ের কাজটা অনেক সহজ হয়ে যাবে। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে আসবেন কুইন্টন ডি কক। এই জুটি যদি আবার ক্লিক করে যায়, তাহলে বিপক্ষকে সাবধান থাকতেই হবে। 

শক্তিশালী স্কোয়াড মুম্বইয়ের

এরপর মিডল অর্ডারে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো বিধ্বংসী ব্যাটাররা। সেইসঙ্গে, ফিনিশার হিসেবে ঝড় তোলার জন্য থাকছেন উইল জ্যাকস, রাদারফোর্ড এবং নমন ধীর। বিশ্বের সেরা বোলারদেরও এই ব্যাটিং লাইন আপকে ভাঙতে যথেষ্ট ঘাম ঝরাতে হবে।

বোলিং বিভাগেও দলের চিন্তার বিশেষ কারণ নেই। যশপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট একই দলে খেলছেন। যা যেকোনও দলের কাছেই যেন একেবারে স্বপ্নের মতো। পাওয়ারপ্লে-তে বোল্ট এবং ডেথ ওভারে বুমরা ঝড় তুলবেন। এমনটাই আশা করছেন সমর্থকরা। 

শুরুতে উইকেট তুলে নেওয়ার জন্য দীপক চাহার এবং ক্যাপ্টেন হার্দিক তো রয়েছেনই। তাছাড়া দলের পেস আক্রমণও বেশ শক্তিশালী। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের কাঁধে। সঙ্গে রয়েছেন মার্কান্ডে এবং আফগানিস্তানের আল্লাহ গজানফার। খাতায়-কলমে দলটা সত্যিই অসাধারণ, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

মুম্বই দল শেষবার আইপিএল জেতে ২০২০ সালে। এবার কি তাহলে ট্রফি আসবে? উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: ২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে কীভাবে ব্যবহার করা হবে? ভাবনায় কেকেআর
IPL 2026: ফিট ঘোষিত, আইপিএল-এর আগে কেকেআর শিবিরের চিন্তা কমালেন তারকা পেসার