IPL 2026: ফিট ঘোষিত, আইপিএল-এর আগে কেকেআর শিবিরের চিন্তা কমালেন তারকা পেসার

Published : Mar 20, 2026, 05:38 PM ISTUpdated : Mar 20, 2026, 06:00 PM IST
Matheesha Pathirana

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: গত মরসুমের আইপিএল-এ (IPL 2025) ভালো ফল করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে কেকেআর ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল। তার আগে কেকেআর শিবিরের জন্য ভালো খবর।

DID YOU KNOW ?
ভালো ফলের লক্ষ্যে কেকেআর
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হলেও, ২০২৫ সালে ভালো ফল করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এবার ঘুরে দাঁড়াত মরিয়া কেকেআর।

IPL 2026: আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য ভালো খবর। শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) পক্ষ থেকে তারকা পেসার মাথিসা পাথিরানাকে (Matheesha Pathirana) ফিট ঘোষণা করা হয়েছে। ফলে এই পেসারের পক্ষে কেকেআর শিবিরে যোগ দিতে সমস্যা নেই। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন চোট পান এই পেসার। ফলে চিন্তায় পড়ে গিয়েছিল কেকেআর শিবির। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে পাথিরানাকে আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বান্দুলা দিশ্যানায়েকে (Bandula Dissanayake) জানিয়েছেন, পাথিরানার রিহ্যাবিলিটেশন শেষ হয়েছে। এই কারণেই আইপিএল-এ যোগ দেওয়ার জন্য তাঁকে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে। 

ফিট থাকলে তবেই খেলবেন পাথিরানা

পাথিরানা আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি পেয়ে যাওয়ায় খুশি কেকেআর শিবির। তবে এই পেসার ম্যাচ ফিট হয়ে উঠেছেন কি না, তা পরীক্ষা করে তবেই তাঁকে দলে রাখা হবে। টি-২০ বিশ্বকাপ চলাকালীন গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়ার (Sri Lanka vs Australia) বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাথিরানা। এরপর তাঁর পক্ষে আর কোনও ম্যাচে খেলা সম্ভব হয়নি। এই কারণেই তাঁকে খেলানোর আগে ফিটনেসের বিষয়ে নিশ্চিত হতে চাইছে কেকেআর শিবির।

কবে কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন পাথিরানা?

২৯ মার্চ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians vs Kolkata Knight Riders) মুখোমুখি হতে চলেছে কেকেআর। এই ম্যাচের জন্য ২৫ মার্চ মুম্বইয়ে পৌঁছে যাবে কেকেআর দল। এই ম্যাচের আগে পাথিরানা দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রথম ম্যাচের পর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টানা তিন ম্যাচ খেলবে কেকেআর। ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ৬ এপ্রিল কেকেআর-এর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (Punjab Kings)। এরপর ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে কেকেআর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ মার্চ শুরু হতে চলেছে আইপিএল ২০২৬।
২৮ মার্চ বেঙ্গালুরুতে আইপিএল ২০২৮-এর উদ্বোধন। পরদিন প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

CSK IPL 2026: ধোনির টিমে বড় ধাক্কা! আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা বোলার?
IPL 2026: অনুশীলনের সময় মেনে চলতে হবে ২১০ মিনিটের নিয়ম, পিচ নিয়ে কী নির্দেশিকা দিল বোর্ড?