India vs New Zealand: রবিবার সন্ধেবেলা আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে সারা দেশে প্রবল উন্মাদনা দেখা যাচ্ছে। সবারই আশা, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
খেতাব ধরে রাখাই লক্ষ্য
কোনও দল এখনও পর্যন্ত পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। রবিবার সেই নজির গড়ার লক্ষ্যে ভারতীয় দল।

Ahmedabad Weather Forecast: যে কোনও গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ থাকলেই আবহাওয়া ও পিচের দিকে সবার নজর থাকে। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচের আগেও আবহাওয়ার দিকে সবার নজর রয়েছে। বছরের এই সময় আমেদাবাদে সাধারণত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। রবিবারও বৃষ্টির পূর্বাভাস নেই। পরিষ্কার আকাশ থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে গরমের জন্য দু'দলের ক্রিকেটারদেরই সমস্যা হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধে ছ'টাতেও আমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। সেই সময় থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। বাতাসের গতি থাকতে পারে প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার।

টসে জিতলে কী করা উচিত?

ভারতের অন্য শহরগুলির পাশাপাশি আমেদাবাদেও দিন-রাতের ক্রিকেট ম্যাচে শিশির নিয়ে ভাবনা রয়েছে। রাতের দিকে শিশির পড়ার পূর্বাভাস রয়েছে। ফলে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। তবে ভারতীয় দল সেমি-ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করার পরেও জয় পেয়েছে। ফলে প্রথমে ব্যাটিং করতে হোক বা রান তাড়া করতে হোক, কোনও ক্ষেত্রে ভারতীয় দলের সমস্যা নেই। সেমি-ফাইনালে টসে হেরে যাওয়ার পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেছিলেন, তিনি টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। রবিবার ভারত যদি টসে জেতে, তাহলে অবশ্য সূর্যকুমার কী করবেন, তা এখনও জানা যায়নি।

পরিসংখ্যান ভারতের পক্ষে

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দল এখনও পর্যন্ত ১০টি টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে সাত ম্যাচে জয় পেয়েছে ভারত। হার তিন ম্যাচে। এর মধ্যে দুই ম্যাচে হার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে এবং একবার হার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। এই স্টেডিয়ামে ভারতীয় দল এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে জয় পায়নি। ফলে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।