ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি

Published : Feb 10, 2026, 03:19 AM IST
Bangladesh Cricket Team

সংক্ষিপ্ত

ICC on Bangladesh Cricket: ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জন্য কোনওরকম শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। সোমবার রাতে, একটি বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল আইসিসি।

ICC on Bangladesh Cricket: শাস্তি পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (icc statement on bangladesh)। প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে আরও একটা বিষয় রয়েছে এখানে। আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারেনি বাংলাদেশ। বিসিসিআই-এর সেই সিদ্ধান্তের বিরোধিতাও করে তারা। তারপরেই ভারতে খেলতে না আসার বিষয়ে অনড় থাকে সেই দেশের ক্রিকেট বোর্ড (icc decision on bangladesh cricket)।  

বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল আইসিসি

এরপর তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। তবে এবার ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জন্য কোনওরকম শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। সোমবার রাতে, একটি বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল আইসিসি। 

সেইসঙ্গে, বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে। আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশকে কোনও আর্থিক, ক্রীড়াভিত্তিক কিংবা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। বাংলাদেশ দরকারে সমস্যা সমাধান কমিটির কাছে আবেদন জানাতে পারে। সদস্য দেশগুলির প্রতি নিরপেক্ষতা এবং ন্যায়বিচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসি-র তরফে। তাই শাস্তির বদলে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ অফিসার সংযোগ গুপ্ত কী জানালেন?

আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে একটি আইসিসি আয়োজিত প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় প্রতিযোগিতা আয়োজন করার জন্য বাংলাদেশ যে দক্ষ এবং সক্ষম, এ ব্যাপারে বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ অফিসার সংযোগ গুপ্তা জানিয়েছেন, “টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ না থাকার আক্ষেপ অবশ্যই থেকে যাবে। তবে বাংলাদেশকে ক্রিকেটীয় দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদের দায়বদ্ধতা থেকে কখনোই সরবে না আইসিসি। বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় আইসিসি। যাতে ভবিষ্যতে সেই দেশে ক্রিকেটের উন্নতি আরও বেশি করে হতে পারে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG Semi Final: একের পর এক ক্যাচ মিস এবং খারাপ ফিল্ডিং! সেমির আগে চিন্তায় রাখবে ভারতকে?
IND vs WI Sanju Samson: সঞ্জুর রাজকীয় ইনিংস! চাপের মুখেও নির্লিপ্ত লড়াই, সমালোচকদের জবাব দিলেন স্যামসন?