
Pakistan Cricket Team T20 World Cup: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ইস্যুতে এবার মুখ খুললেন পাকিস্তান টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সলমন আঘা (india pakistan match)। পাকিস্তান সরকার ইতিমধ্যেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না তারা (pakistan cricket news)।
বাকি সব ম্যাচে খেলতে অবশ্য কোনও সমস্যা নেই তাদের। তবে পাকিস্তান সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। যদিও সরকারের এই সিদ্ধান্ত আইসিসিকে এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আর এইসবের মাঝেই এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন পাকিস্তানের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সলমন আলি আঘা। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা বিশ্বকাপে খেলতে যাব। কিন্তু আমাদের হাতে আসলেই কিছু নেই। সত্যি কথা বলতে গেলে, আমাদের এই বিষয়ে কিছুই করার নেই। কারণ, আমাদের সরকার এবং আমাদের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যা বলবেন, আমাদের সেটাই করতে হবে। আর আমরা সেটাই করব।”
অর্থাৎ, পাক অধিনায়ক একটি বিষয় স্পষ্ট করে দিলেন যে, দেশের সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই তারা মেনে নেবেন। প্রসঙ্গত, পাকিস্তান সরকার রবিবার এক্স হ্যান্ডলে তারা জানায়, “পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।"
বিশ্বকাপের মঞ্চে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অর্থাৎ, বাকি তিনটি দেশের বিরুদ্ধে খেলতে নামলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান।
এবার সেই জায়গায় দাঁড়িয়েই, পাক অধিনায়কের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, সেই সিদ্ধান্তের কথা এখনও জানেই না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কারণ, সেই কথা এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে জানানো হয়নি পাক বোর্ডের তরফে।
এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, ‘‘এখনও পিসিবি সরকারিভাবে আইসিসিকে কিছু জানায়নি। আমরা সরকারিভাবে এই বিষয়ে কিছু না জানা পর্যন্ত, কোনও মন্তব্য করব না।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।