Pakistan Cricket Team T20 World Cup: জল্পনাই সত্যি হল! টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

Published : Feb 01, 2026, 09:38 PM ISTUpdated : Feb 01, 2026, 09:48 PM IST
Pakistan Cricket Team T20 World Cup: জল্পনাই সত্যি হল! টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

সংক্ষিপ্ত

Pakistan Cricket Team T20 World Cup: সরাসরি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। জল্পনা অবশ্য আগে থেকেই চলছিল। সেটাই এবার সত্যি হতে চলেছে। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান।

Pakistan Cricket Team T20 World Cup: ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের (pakistan cricket team t20 world cup)। তাহলে কি ভয় পেয়ে গেল পাক বোর্ড? একটু আগেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কাছে পরাজিত হয়েছে তারা (pakistan cricket news)। 

ম্যাচ বয়কট করছে পাকিস্তান

এবার সরাসরি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। জল্পনা অবশ্য আগে থেকেই চলছিল। সেটাই এবার সত্যি হতে চলেছে। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান। 

পাকিস্তান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না তারা। বাকি সব ম্যাচে খেলতে অবশ্য কোনও সমস্যা নেই তাদের। তবে পাকিস্তান সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। এবার সরকারের জানানো এই সিদ্ধান্ত আইসিসিকে জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

কী জানাল পাকিস্তান সরকার?

তবে সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখন চলছে, তখনই এই সিদ্ধান্ত ঘোষণা করে দেয় পাকিস্তান সরকার। এক্স হ্যান্ডলে তারা জানায়, “পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।"

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অর্থাৎ, বাকি তিনটি দেশের বিরুদ্ধে খেলতে নামলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান।

আইসিসি কী পদক্ষেপ নিতে পারে?

এক্ষেত্রে বলে রাখা ভালো, পাকিস্তান যদি পুরো বিশ্বকাপ বয়কট করত, তাহলে আরও কড়া শাস্তির সম্মুখীন হত তারা। এমনকি, নির্বাসনেরও সম্ভাবনা ছিল। সেই কারণেই, হয়ত শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল তারা। 

তবে তারপরেও শাস্তি হতে পারে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে না খেললে স্বাভাবিকভাবেই পয়েন্ট কাটা যেতে পারে পাক দলের। তাছাড়া অন্য শাস্তিরও সম্ভাবনা রয়েছে। কারণ, এই সিদ্ধান্তের জেরে আইসিসি-র সঙ্গে হাইব্রিড মডেলের চুক্তিও ভেঙেছে তারা। 

কারণ, ভারতের মাটিতে পাকিস্তানের না খেলার দাবি মেনে নেয় আইসিসি। তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ার কথা। কিন্তু তারপরেও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান। এখন দেখার বিষয় এটাই যে, পাকিস্তানের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইসিসি কী পদক্ষেপ নেয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK U19: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান বধ ভারতের, ৫৮ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া
IND vs PAK U19: নতুন ইতিহাস লিখলেন তরুণ বৈভব, ভেঙে দিলেন শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড