PBKS vs DC: পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিল্লির, জমজমাট আইপিএল প্লে-অফের লড়াই

Published : May 11, 2026, 11:56 PM IST
Axar Patel

সংক্ষিপ্ত

Punjab Kings vs Delhi Capitals: চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের দৌড়ে পিছিয়ে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তারপরেও সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল অক্ষর প্যাটেলের (Axar Patel) দল। এই ম্যাচে হেরে যাওয়ায় শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) উপর চাপ বাড়ল।

DID YOU KNOW ?
অক্ষরের দুর্দান্ত ব্যাটিং
সোমবার আইপিএল-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করে দিল্লি ক্যাপিটালসকে জেতালেন অধিনায়ক অক্ষর প্যাটল।

IPL 2026: ধর্মশালায় (Dharamsala) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস (Punjab Kings vs Delhi Capitals)। এই ম্যাচ জিতলেই লিগ টেবলের শীর্ষে পৌঁছনোর পাশাপাশি প্লে-অফেও প্রায় নিশ্চিত হয়ে গেল পাঞ্জাব। কিন্তু হেরে যাওয়ায় চার নম্বরে থাকল শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। অন্যদিকে, ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে থাকল দিল্লি। অক্ষর প্যাটেলরা (Axar Patel) হয়তো প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবেন না। কিন্তু অঙ্কের বিচারে তাঁরা এখনও লড়াইয়ে আছেন। শেষ দুই ম্যাচে জয় পেলে ১৪ পয়েন্টে পৌঁছবে দিল্লি। অক্ষররা যদি ১৪ পয়েন্টে পৌঁছে যান, তাহলে প্লে-অফের লড়াইয়ে আকর্ষণ বজায় থাকবে।

ধর্মশালায় ব্যাটারদের দাপট

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর। প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২১০ রান করে পাঞ্জাব। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ৩৩ বলে ৫৬ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক শ্রেয়াসও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। কুপার কনোলি (Cooper Connolly) ২৭ বলে ৩৮ রান করেন। সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) আট বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ৩৩ রান দিয়ে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি। এই অবস্থা থেকে লড়াই শুরু করেন অক্ষর। তিনি ৩০ বলে আটটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। ডেভিড মিলারও (David Miller) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ২৮ বলে ৫১ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ১০ বলে ২৪ রান করেন। মাধব তিওয়ারি (Madhav Tiwari) আট বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। আকিব নবি দার (Auqib Nabi Dar) দুই বল খেলে ১০ রান করে অপরাজিত থাকেন। ১৯ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি

তরুণদের প্রশংসায় অক্ষর

এদিন বোলিং করেননি অক্ষর। তিনি শুধু ব্যাটিং ও ফিল্ডিং করেন। দল জয় পাওয়ার পর তরুণ ক্রিকেটারদের প্রশংসা করেছেন দিল্লির অধিনায়ক। তবে বেশ কয়েকটি ম্যাচে অল্পের জন্য হেরে যাওয়ায় এখন তিনি আফশোস করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে আইপিএল-এ ৪ নম্বরে পাঞ্জাব।
সোমবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের কাছে ৩ উইকেটে হেরে চলতি আইপিএল-এ লিগ টেবলে ৪ নম্বরে পাঞ্জাব কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Men's ODI Ranking: আইপিএল-এর মাঝেই ভালো খবর, ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই ভারত
Hardik Pandya: ইনস্টাগ্রামে আনফলো করলেন, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?