Chennai Super Kings vs Delhi Capitals: শনিবার চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর অপরাজিত শতরানের সুবাদে প্রথম জয় পেল সিএসকে।

DID YOU
KNOW
?
১০ নম্বরে কেকেআর
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে না পারায় সবার শেষে কলকাতা নাইট রাইডার্স।

IPL 2026: চিপকে (Chepauk) দিল্লি ক্যাপিটালসকে (Chennai Super Kings vs Delhi Capitals) ২৩ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস। প্রথম তিন ম্যাচে হেরে যাওয়ার পর শনিবার জয় পেয়ে লিগ টেবলে নয় নম্বরে উঠে এল সিএসকে। এর ফলে ১০ নম্বরে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একমাত্র কেকেআর-ই চলতি আইপিএল-এ কোনও ম্যাচে জয় পায়নি। শনিবার সিএসকে-র জয়ের নায়ক তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওপেন করতে নেমে ৫৬ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। তিনি ১৫টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। সিএসকে-তে যোগ দেওয়ার পর প্রথমবার কোনও ম্যাচে বড় স্কোর করলেন সঞ্জু। এই ম্যাচেই তাঁর দল জয় পেল।

দলগত পারফরম্যান্সে জয় সিএসকে-র

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ২১২ রান করে সিএসকে। সঞ্জুর পাশাপাশি ভালো ব্যাটিং করেন আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। তিনি ৩৬ বলে ৫৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। রান তাড়া করতে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে গেল দিল্লি। ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka) ও ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ছাড়া কেউই বিশেষ লড়াই করতে পারেননি। নিশাঙ্ক ২৪ বলে ৪১ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। স্টাবস ৩৮ বলে ৬০ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। কে এল রাহুল (KL Rahul) ১০ বলে ১৮ রান করেন। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ১০ বলে ১৯ রান করেন। ডেভিড মিলার (David Miller) ১৪ বলে ১৭ রান করেন।

বোলিংয়েও সাফল্য সিএসকে-র

ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পেয়েছে সিএসকে। ১৮ রান দিয়ে চার উইকেট নেন জেমি ওভারটন (Jamie Overton)। অংশুল কম্বোজ (Anshul Kamboj) ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।