Punjab Kings: আইপিএল-এর প্রস্তুতি, পাঞ্জাব কিংসে বড় দায়িত্বে বাংলার প্রাক্তন কোচ

Published : Nov 24, 2026, 11:16 AM IST
Punjab Kings

সংক্ষিপ্ত

Punjab Kings Support Staff: আইপিএল-এর আগামী মরসুমের (IPL 2027) প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। রিটেনশন ও ট্রেডের সময় শেষ হয়ে গিয়েছে। এবার নিলামের প্রস্তুতি চলছে। এরই মধ্যে দলের সাপোর্ট স্টাফে বদল আনল পাঞ্জাব কিংস। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার প্রাক্তন কোচকে বড় দায়িত্ব দেওয়া হল।

DID YOU KNOW ?
প্লে-অফে জায়গা হয়নি
আইপিএল ২০২৬-এর শুরুটা দারুণভাবে করেছিল পাঞ্জাব কিংস। কিন্তু শেষপর্যন্ত এক পয়েন্টের জন্য প্লে-অফে জায়গা হয়নি।

Punjab Kings News: ২০২৭ সালের আইপিএল-এর (IPL 2027) আগে কোচিং স্টাফে বড়সড় রদবদল করছে পাঞ্জাব কিংস। এই ফ্র্যাঞ্চাইজির নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার প্রাক্তন কোচ পরশ মামব্রেকে (Paras Mhambrey)। অন্যদিকে, ফিল্ডিং কোচের দায়িত্ব পেতে চলেছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রাক্তন সাপোর্ট স্টাফ রাজীব কুমার (Rajiv Kumar)। আইপিএল-এর আগামী মরসুমের প্রস্তুতি হিসেবেই এই দুই নিয়োগের পথে হাঁটছে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অলরাউন্ডার জেমস হোপসের (James Hopes) পরিবর্তে দায়িত্ব নিতে চলেছেন মামব্রে। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিনের (Brad Haddin) স্থলাভিষিক্ত হচ্ছেন রাজীব। গত মাসেই পাঞ্জাব কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন হোপস ও হ্যাডিন।

ফের রিকি পন্টিংয়ের সঙ্গে একই দলে মামব্রে

পাঞ্জাব কিংসের নতুন বোলিং কোচ মামব্রে কাজ করবেন প্রধান কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে। এর আগে মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians)। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দু'জনের। ফলে তাঁদের পারস্পরিক বোঝাপড়া পাঞ্জাবের কোচিং ম্যানেজমেন্টে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাজ করেছেন মামব্রে। সেই সময় প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁদের জুটির অধীনে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup 2023) টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। যদিও আমদাবাদে ফাইনালে (Ahmedabad) অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। পরের বছর ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মাটিতে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2024) জেতে ভারত। ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় ভারতীয় দল।

অভিজ্ঞ কোচ মামব্রে

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে মামব্রের। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে দু'দফায় কাজ করেছেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর ফের মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন। তবে গত মরসুমে মাত্র চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে শেষ করার পর কোচিং বিভাগে ব্যাপক পরিবর্তনের পথে হাঁটে মুম্বই। সেই রদবদলের মধ্যেই গত মাসে দল ছাড়েন মামব্রে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৫
২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত বাংলার কোচ ছিলেন পরশ মামব্রে।
২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত রঞ্জি ট্রফিতে বাংলার কোচ ছিলেন পরশ মামব্রে। তাঁর কোচিংয়ে রঞ্জি ট্রফি ফাইনালে পৌঁছয় বাংলা।
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: হ্যামস্ট্রিংয়ে চোট, দ্বিতীয় টেস্টে নেই ব্লেয়ার টিকনার
Shubman Gill: "ওকে খেলালেও ফল বদলে যেত না", সিরাজকে বাদ দেওয়া নিয়ে সাফাই দিলেন শুভমান গিল