Hardik Pandya Trade: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলবেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ছাড়লেন। ট্রেডের মাধ্যমে দল ছাড়ার পর গত আইপিএল-এর অধিনায়ককে আবেগঘন বিদায়ী বার্তা দিল মুম্বই ইন্ডিয়ানস।

Hardik Pandya Leaves Mumbai Indians: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ানস ছাড়লেন গত মরসুমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ২০২২ সালের আইপিএল-এর আগে গুজরাট টাইটানসে (Gujarat Titans) যোগ দেন। তারপর ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ানসে ফেরেন। কিন্তু এই প্রত্যাবর্তন সুখকর হয়নি। ২০১৫ সালে আনক্যাপড ক্রিকেটার হিসেবে মাত্র ১০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। তারপর তিনি ভালো পারফরম্যান্স দেখিয়ে তারকা হয়ে ওঠেন। গুজরাট টাইটানসে যোগ দেওয়ার পর অধিনায়ক হিসেবে খেলে দুর্দান্ত সাফল্য পান হার্দিক। তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল চ্যাম্পিয়ন করেন। তারপর অধিনায়ক হিসেবে মুম্বইয়ে ফেরেন। কিন্তু হার্দিকের নেতৃত্বে সাফল্য পায়নি মুম্বই ইন্ডিয়ানস। রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। হার্দিক মুম্বই ইন্ডিয়ানস ছাড়ার পর ফের রোহিতকে অধিনায়ক করা হতে পারে।

হার্দিককে আবেগঘন বিদায়ী বার্তা মুম্বই ইন্ডিয়ানসের

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ানস ছেড়ে পাঞ্জাব কিংসে (Punjab Kings) যোগ দিচ্ছেন হার্দিক। তাঁর পরিবর্তে পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিচ্ছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এবার আনুষ্ঠানিকভাবে এই দলবদলের কথা ঘোষণার পর মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে হার্দিককে আবেগঘন বিদায়ী বার্তা দেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ভিডিও পোস্ট করে মুম্বই ইন্ডিয়ানসে দ্বিতীয়বার যোগ দেওয়ার পর এই অলরাউন্ডারের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরো হয়েছে। এই ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ‘সাফল্য, ব্যর্থতা এবং এর মাঝের প্রতিটি মুহূর্তে মুম্বই ইন্ডিয়ানসের গল্পের অংশ হওয়ার জন্য ধন্যবাদ হার্দিক।’

Scroll to load tweet…

মুম্বই ইন্ডিয়ানসের সাফল্যের অংশ হার্দিক

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ আইপিএল জিতেছেন হার্দিক। তিনি এই দলের হয়ে মোট ১৩১ ম্যাচ খেলে ২,১২২ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ২৫.২৬ এবং স্ট্রাইক রেট ১৫২। বল হাতেও সাফল্য পেয়েছেন হার্দিক। ৩২.৪০ এবং ৯.৬৪ ইকনমি রেট-সহ ৭১ উইকেট নিয়েছেন। একবার পাঁচ উইকেট নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।