R Ashwin: পাকিস্তানের হ্যারিস রউফের সঙ্গে একই দলে রবিচন্দ্রন অশ্বিন

Published : Mar 28, 2026, 09:43 PM IST
R Ashwin and Pakistan Cricket Team

সংক্ষিপ্ত

Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল (IPL 2026) থেকে অবসর নেওয়ার পর বিদেশের টি-২০ লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারকা অফ-স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মেজর লিগ ক্রিকেটে (2026 Major League Cricket) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এই দল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
ভারত-পাক দ্বন্দ্ব
গত কয়েক বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে।

Ravichandran Ashwin-Haris Rauf: একই দলে ভারত ও পাকিস্তানের (Pakistan) ক্রিকেটার! বর্তমান পরিস্থিতিতে এই অভাবনীয় ঘটনাই দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মেজর লিগ ক্রিকেটে (2026 Major League Cricket)। স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস (San Francisco Unicorns) দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সঙ্গে এই দলে আছেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। এই পেসার ২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটের প্রথম মরসুম থেকেই স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলের সঙ্গে যুক্ত। পাকিস্তানের ক্রিকেটার যে দলে আছেন সেই দলেই যোগ দিলেন অশ্বিন। তাঁর এই পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এর আগে অস্ট্রেলিয়ার (Australia) বিগ ব্যাশ লিগে (Big Bash League 2025-26) সিডনি থান্ডার (Sydney Thunder) দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন অশ্বিন। তিনি অবশ্য হাঁটুর চোটের জন্য খেলতে পারেননি। সেই দলে ছিলেন পাকিস্তানি লেগ-স্পিনার শাদাব খান (Shadab Khan)। অশ্বিন জানিয়েছেন, তিনি হাঁটুর চোট সারানোর জন্য অস্ত্রোপচার করিয়েছেন। তবে এই চোট ও অস্ত্রোপচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

তারকাখচিত দল স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস

বৃহস্পতিবার স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ম্যাথু শর্ট (Matthew Short), ফিন অ্যালেন (Finn Allen), জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett), কুপার কনোলি (Cooper Connolly), রউফ, সঞ্জয় কৃষ্ণমূর্তি (Sanjay Krishnamurthi), হাসান খান (Hassan Khan), ব্রডি কাউচ (Brody Couch), হাম্মদ আজম (Hammad Azam) ও জুয়ানয় ড্রিসডেলকে (Juanoy Drysdale) রিটেইন করা হয়েছে। তাঁদের সঙ্গেই যোগ দিলেন অশ্বিন। ফলে এই দল অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে।

জুনে শুরু খেলা

এবার স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শর্ট। ১৬ জুন এই লিগের প্রথম ম্যাচ। ১৯ জুন অশ্বিনদের প্রথম ম্যাচ। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। ডালাসের (Dallas) গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে (Grand Prairie Stadium) হবে এই ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে ২০২৩ সালে। এবার এই লিগের অন্যতম আকর্ষণ রবিচন্দ্রন অশ্বিন।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL RCB vs SRH 2026: বিধ্বংসী ব্যাটিং ঈশান কিষাণের, আইপিএল-এর প্রথম ম্যাচেই চার-ছক্কার বন্যা! হায়দ্রাবাদ তুলল ২০১ রান
Jasprit Bumrah: কেকেআর-এর বিরুদ্ধে খেলবেন বুমরা? মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ানস কোচ