RR vs DC: ফের মাঠে নামছেন বৈভব সূর্যবংশী, রাজস্থানের সামনে এবার দিল্লি ক্যাপিটালস

Published : May 01, 2026, 02:40 PM IST
RR vs DC: ফের মাঠে নামছেন বৈভব সূর্যবংশী, রাজস্থানের সামনে এবার দিল্লি ক্যাপিটালস

সংক্ষিপ্ত

RR vs DC: আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। পরপর হারে বিপর্যস্ত দিল্লির জন্য এই ম্যাচ জেতা খুব জরুরি। অন্যদিকে, রাজস্থানের ভরসা ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের ওপর।

RR vs DC: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, রাজস্থান রয়্যালসের সামনে রয়েছে দিল্লি ক্যাপিটালস (RR vs DC)। খেলা শুরু হবে জয়পুরে, সন্ধ্যা সাড়ে সাতটায়। রাজস্থান রয়্যালস নিজেদের ঘরের মাঠে নামলেও, দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশ চাপেই আছে। এখনও পর্যন্ত, মোট আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজিত হয়েছে তারা। শেষ তিনটে ম্যাচে তো টানা হার। কে এল রাহুল, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবসের মতো ব্যাটাররা থাকলেও ধারাবাহিকতার অভাবই দিল্লির মূল সমস্যা (Rajasthan Royals vs Delhi Capitals)।

মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন

বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় গোটা দল। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। এই ধাক্কা সামলে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, অজি পেসার মিচেল স্টার্ক এই সিজনে প্রথমবার একাদশে ফিরতে পারেন, যা কিছুটা স্বস্তির খবর। সেক্ষেত্রে কাইলে জেমিয়েসন বা দুষ্মন্ত চামিরার মধ্যে কাউকে বসতে হতে পারে। চোট সারিয়ে লুঙ্গি এনগিডি অনুশীলনে ফিরলেও তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই কম। 

স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব জুটিও ফর্মে নেই। যা দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে অনেকটাই। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের আশা-ভরসা ওপেনিং জুটিতে থাকা বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালকে ঘিরে।

পরিসংখ্যান কী বলছে?

দুজন ছন্দে থাকলে দিল্লির বোলারদের কপালে দুঃখ আছে। তবে মিডল অর্ডারে অধিনায়ক রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ারের রানের খরা এখনও কাটেনি। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স এবং জোফ্রা আর্চারের গতিও ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কিন্তু সমান-সমান। ৩০টি ম্যাচের মধ্যে রাজস্থান ও দিল্লি দুজনেই ১৫টি করে জিতেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Heinrich Klaasen News: জাতীয় দলে আর ফিরছেন না হেনরিক ক্লাসেন? সাফ জানালেন প্রোটিয়া তারকা
Bhuvneshwar Kumar: ভারতীয় ক্রিকেটে বড় নজির গড়লেন ভূবনেশ্বর কুমার, ৩৬ বছরে আগুন ঝরাচ্ছেন ভূবি