Virat Kohli: ‘দ্য পারফেক্ট চেজমাস্টার' বিরাট বললেন, "আমি দারুণ খুশি! জানতাম কোন কাজটা আমাকে করতে হবে"

Published : Jun 01, 2026, 12:41 AM IST
Virat Kohli: ‘দ্য পারফেক্ট চেজমাস্টার' বিরাট বললেন, "আমি দারুণ খুশি! জানতাম কোন কাজটা আমাকে করতে হবে"

সংক্ষিপ্ত

Virat Kohli: কার্যত, কোনও বোলারকেই রেয়াত করলেন না। বুঝিয়ে দিলেন, বড় ম্যাচের প্লেয়ার একেই বলে। ক্রিজ থেকে বেরিয়ে একের পর এক বলকে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন কোহলি। ৯টি চার এবং ৩টি ছয় সহযোগে ৪২ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ১৭৮.৫৭। 

Virat Kohli: ‘দ্য পারফেক্ট চেজমাস্টার!' কীভাবে রান তাড়া করে জিততে হয়, তিনি সেটা প্রমাণ করলেন ২২ গজে (rcb vs gt live)। সেই অসাধারণ ক্ষিপ্রতা, অনবদ্য টাইমিং এবং দুরন্ত ব্যাটিং। নামটা বিরাট কোহলি, বিশ্বের অন্যতম তারকা ব্যাটার। সবথেকে বড় ব্যাপার হল, পায়ের পেশিতে টান ধরলেও ২২ গজ ছেড়ে বেরিয়ে আসেননি। বরং, দলের স্বার্থে চোট নিয়েই ক্রিজ আঁকড়ে পড়ে থেকে লড়াই করেছেন এবং অপরাজিত থেকে জয় ছিনিয়ে এনেছেন (Virat Kohli)। 

‘দ্য পারফেক্ট চেজমাস্টার'

কার্যত, কোনও বোলারকেই রেয়াত করলেন না। বুঝিয়ে দিলেন, বড় ম্যাচের প্লেয়ার একেই বলে। ক্রিজ থেকে বেরিয়ে একের পর এক বলকে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন কোহলি। ৯টি চার এবং ৩টি ছয় সহযোগে ৪২ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ১৭৮.৫৭।

ম্যাচ জয়ের পর কোহলি জানালেন, “আমরা সঠিকভাবে আমাদের পরিকল্পনাগুলোর প্রয়োগ করতে পেরেছি মাঠে। আমরা এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। এটা আমাদের বিশ্বাস ছিল। তাই আমরা খুব ভালো কিছু করে দেখাতে পেরেছি। সেটা গ্রুপ পর্বেও পেরেছি এবং ফাইনালেও পারলাম। আমাদের দলে যে স্কিলসেট রয়েছে, যে অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে সঙ্গে নিয়েই গোটা দল সেরা পারফর্ম করেছে। হ্যাঁ, খেলায় হার-জিত থাকে। তারপরেও আমরা ভালো খেলে পয়েন্ট টেবিলের একেবারে ওপরে শেষ করতে পেরেছিলাম। আমাদের দলে অসাধারণ ব্যাটার এবং বোলাররা রয়েছে। যেটা আমাদের প্রধান শক্তি। তাই আমরা আত্মবিশ্বাসী ছিলাম জয়ের ব্যাপারে। এটা আসলে একটা দারুণ পরিবার।"

 

 

বিরাটের কথায়, “এটা একটা স্বপ্নের রাত। আমি অনেকবার এই মুহূর্তটার কথা ভেবেছি। নিজে রান করে দলকে জেতাতে পেরে ভালো লাগছে। আমরা যথেষ্ট ঠাণ্ডা মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম। কারণ, জানতাম আমাদের ঠিক কী করতে হবে। আমাদের দল সবদিক দিয়েই তৈরি ছিল। আমরা জানতাম যে, আমাদের ক্ষমতা রয়েছে। তাই সঠিক কাজটা করতে পেরেছি। এইরকম একটা দল থাকলে, সামনে যে পরিস্থিতিই আসুক না কেন, সেটা মোকাবিলা করা সহজ হয়ে যায়। বেঙ্গালুরু দলে এতো তরুণ ক্রিকেটার রয়েছে, যারা সবসময় উৎসাহ দেয় আমাকে। নিজেকে প্রতিদিন ডেভেলপ করার চেষ্টা করি। সেই জায়গা থেকেই আজ দলকে এই সার্ভিসটা দিতে পারলাম। ভীষণ ভালো লাগছে। বুঝতে পারি যে, কোথায় কোথায় উন্নতি করতে হবে। মডার্ন ক্রিকেট যে বিষয়গুলো ডিম্যান্ড করে, সেগুলোই করে দেখাতে পেরেছি।"

বিশ্বের অন্যতম ক্রিকেট আইকন জানালেন, "নিজের মাইন্ডসেটকে ঠিক রেখে দলকে সাহায্য করতে পেরে খুশি। আমাদের প্রথম লক্ষ্য ছিল, পয়েন্ট টেবিলে সবার উপরে শেষ করা। তারপর প্লে-অফ। আমরা এটা দেখিনা যে, আমাদের সামনে কোন দল রয়েছে। আমরা শুধু সেরা ক্রিকেটে ফোকাস করেছি। আমরা যে প্রফেশনাল ক্রিকেটটাকে নিয়ে এগিয়ে চলেছি, সেটাই আগামীতে বজায় থাকবে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে আরসিবি যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি সবসময়। একটা ইউনিট হিসেবে আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি। আমি টিম ম্যানেজমেন্টকে ধনবাদ দিতে চাই। যারা ট্যালেন্ট এবং ক্রিকেটারদের উপর বিশ্বাস রেখেছে। সেইজন্যই এত ভালো পারফরম্যান্স। সমর্থকরাই আমাদের আসল ইউএসপি। তারা যেভাবে আমাদের প্রতি মুহূর্তে সাপোর্ট করে, সেটা অতুলনীয়। আজ ট্রফি জিতেছি, তারা আবার সেলিব্রেট করবে। অসাধারণ মুহূর্ত।"  

গোটা গ্যালারি ‘কোহলি-কোহলি' গর্জনে তখন মুখরিত। হাতে এক সমর্থকের পোস্টার, ‘ওয়ান্স আ কিং, অলওয়েজ আ কিং' আক্ষরিক অর্থেই প্রমাণিত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli: ফাইনালে সেরা ব্যাটিং, ফের বেঙ্গালুরুকে খেতাব জেতালেন বিরাট কোহলি
RCB vs GT Final 2026: কোহলির দাপটে ছারখার গিলদের গুজরাত! ডবল ইঞ্জিন ছোটাল বেঙ্গালুরু, ব্যাক টু ব্যাক আইপিএল জয়