
Sai Sudharsan Century: ৫৮ বলে ১০০। ১১ বাউন্ডারি, পাঁচ ওভার-বাউন্ডারি। শুক্রবার আইপিএল-এ (IPL 2026) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধ ম্যাচে গুজরাট টাইটানসের (Royal Challengers Bengaluru vs Gujarat Titans) হয়ে এই অসাধারণ ইনিংস খেললেন সাই সুদর্শন। চলতি আইপিএল-এ প্রথমবার শতরান করলেন গুজরাটের ওপেনার। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। তাঁর এই সিদ্ধান্ত দলের পক্ষে ভালো প্রমাণিত হয়নি। অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে ওপেনিং জুটিতে ১২৮ রান যোগ করেন সুদর্শন। এদিন শুবমান দ্রুত রান করার বদলে ওপেনিং পার্টনারকে সুযোগ দেন। ২৪ বল খেলে ৩২ রান করেন গুজরাটের অধিনায়ক। তিনি জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন।
প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে তিন উইকেট হারিয়ে ২০৫ রান করল গুজরাট। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে উইকেটকিপার-ব্যাটার জস বাটলার (Jos Buttler) ১৬ বলে ২৫ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১২ বলে ১৯ রান এবং জেসন হোল্ডার (Jason Holder) ১০ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
এদিন আরসিবি-র কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৩১ রান দিয়ে এক উইকেট নেন। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) এক ওভারে ১৭ রান দেন। সূযশ শর্মা (Suyash Sharma) চার ওভারে ৩৬ রান দিয়ে এক উইকেট নেন। রাসিক সালাম দার (Rasikh Salam Dar) তিন ওভারে ২৮ রান দেন। তাঁর শেষ ওভারে বোলিং করার কথা ছিল। কিন্তু তিনি পেশিতে টান ধরায় মাঠের বাইরে চলে যান। ফলে বল করতে যান ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)। তিনিও ওভারের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পান। তবে ওভার শেষ করেন এই স্পিনার। তিনি চার ওভারে ৫০ রান দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।