Delhi Capitals vs Gujarat Titans: বুধবার আইপিএল-এ (IPL 2026) দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস ম্যাচে ভারতীয় ক্রিকেটের দুই তারকা শুবমান গিল (Shubman Gill) ও কে এল রাহুলের (KL Rahul) অসাধারণ ব্যাটিং দেখা গেল। জস বাটলার (Jos Buttler), ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) ভালো ব্যাটিং করলেন।
KNOW
IPL 2026: নায়ক হয়ে উঠছিলেন। কিন্তু ম্যাচের শেষ দুই বলে যা করলেন, তাতে দিনের শেষে খলনায়কে পরিণত হলেন ডেভিড মিলার (David Miller)। তাঁর ভুলের জন্যই আইপিএল-এর ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে অসাধারণ লড়াই করেও, এক রানে হেরে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals vs Gujarat Titans)। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ২১০ রান করে গুজরাট। জবাবে আট উইকেট হারিয়ে ২০৯ রান করল দিল্লি। জয়ের জন্য শেষ দুই বলে দিল্লির দরকার ছিল দুই রান। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) ওভারের পঞ্চম বলে সুযোগ থাকা সত্ত্বেও রান নেননি মিলার। ফলে শেষ বলে জয়ের জন্য দরকার ছিল দুই রান। এবার ছুটে রান নেওয়ার চেষ্টা করেন মিলার। কিন্তু রান আউট হয়ে যান তাঁর সঙ্গী কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ফলে এক রানে জয় পেল গুজরাট।
দাম পেল না রাহুলের অসাধারণ ইনিংস
এদিন গুজরাটের হয়ে অসাধারণ ব্যাটিং করেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি ৪৫ বলে ৭০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। জস বাটলার (Jos Buttler) ২৭ বলে ৫২ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) ভালো ব্যাটিং করেন। এই অলরাউন্ডার ৩২ বলে ৫৫ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালোভাবে করে দিল্লি। ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka) ২৪ বলে ৪১ রান করেন। অপর ওপেনার কে এল রাহুল (KL Rahul) অসাধারণ ব্যাটিং করেন। এই তারকা ৫২ বলে ৯২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। মিলার ২০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।
প্রথম জয় গুজরাটের
চলতি আইপিএল-এ প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে নাটকীয়ভাবে জয় পেল গুজরাট। এই জয় শুবমানদের আত্মবিশ্বাস বাড়াবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


