Retention List of IPL 2027: কোন কোন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর? প্রকাশ্যে ১০ দলের আইপিএল রিটেনশনের তালিকা

Published : Nov 17, 2026, 07:27 PM ISTUpdated : Nov 17, 2026, 07:36 PM IST
Retention List of IPL 2027

সংক্ষিপ্ত

Retention List of IPL 2027: প্রকাশ্যে এল আইপিএল রিটেনশনের তালিকা। আইপিএল ২০২৭-এর আগে কোন দল কাদের ধরে রাখল এবং কাদের ছেড়ে দিল? চলুন দেখে নেওয়া যাক। আগামী ১৬ ডিসেম্বর, আইপিএল-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই ১৭ নভেম্বর, মঙ্গলবার মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১০টি দলই জানিয়ে দিল, কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং কাদের ধরে রাখা হচ্ছে।

Retention List of IPL 2027: প্রকাশ্যে এল আইপিএল রিটেনশনের তালিকা। আইপিএল ২০২৭-এর আগে কোন দল কাদের ধরে রাখল এবং কাদের ছেড়ে দিল? চলুন দেখে নেওয়া যাক (Retention List of IPL 2027)। প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর, আইপিএল-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই ১৭ নভেম্বর, মঙ্গলবার মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১০টি দলই জানিয়ে দিল, কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং কাদের ধরে রাখা হচ্ছে। মাথিশা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, অজিঙ্কা রাহানে, আকাশদীপ, ব্লেসিং মুজ়ারবানি, ডাকেশ কামরা, উমরান মালিক, নভদীপ সাইনি, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিংহ এবং রাচিন রবীন্দ্রকে ছেড়ে দিল কেকেআর (ipl retention list 2027)।

কোন কোন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর?

ট্র্যাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, মধুশঙ্খ, ওঙ্কার তামালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়ের্ৎজ়ে এবং ডেভিড পেইনকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাব কিংস ছাড়ল লকি ফার্গুসন, মিচ ওয়েন, নেহাল ওয়াধেরা, অবিনাশ, প্রবীণ দুবে এবং বিশাল নিশাদকে। ব্রিৎজকে, আনরিখ নখিয়ে, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি, আর্শিন কুলকার্নি এবং আবেশ খানকে ছেড়ে দিল এলএসজি। দীপক চাহার, গজ়নফর, কেশব মহারাজ, মহম্মদ ইজ়হার, দানিশ মালেওয়ার, ময়াঙ্ক মারকান্ডে, ময়াঙ্ক রাওয়াত, অথর্ব আঙ্কোলেকর এবং ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

প্রকাশ্যে ১০ দলের আইপিএল রিটেনশনের তালিকা

চেন্নাই ছাড়ল ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, জ়্যাক ফকস, প্রশান্ত বীর, আমন খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, ডিয়ান ফরেস্টার, ম্যাকনিল নরোনহা এবং মহেন্দ্র সিংহ ধোনি। দিল্লি ক্যাপিটালস রিলিজ করল নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, রেহান আহমেদ এবং মিচেল স্টার্ককে। জেকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্বিক দেসওয়াল এবং বিহান মালহোত্রাকে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইশান্ত শর্মা, লুক উড, কুলওয়ান্ত খেজরোলিয়া, শাহরুখ খান, কোনর এস্তারহুজ়েনকে রিটেইন করল না গুজরাত। শিমরন হেটমেয়ার, অ্যাডাম মিলনে, কোয়েনা মাফাকে, তুষার দেশপাণ্ডে, কুলদীপ সেন, যুধবীর সিংহ, বিগ্নেশ পুথুর, রবি সিংহকে ছেড়ে দিল রাজস্থান রয়্যালস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni IPL Retirement: আইপিএল-এ ধোনির এই রেকর্ডগুলি কি অক্ষতই থেকে যাবে?
IPL 2027: রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন শামি! লখনউতে স্যাম কুরান, জমজমাট আইপিএল ট্রেড ডিল