Virat Kohli: 'বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল করেছে,' কেন এমন বললেন কপিল দেব?

Published : Nov 17, 2026, 04:33 PM IST
Kapil Dev on Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli Test Retirement: গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। তিনি এখন শুধু ওডিআই ক্রিকেটে খেলছেন এবং আইপিএল-এ (IPL 2027) খেলছেন। তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে খুশি নন অপর এক কিংবদন্তি কপিল দেব (Kapil Dev)। তাঁর মতে, বিরাটকে এই সিদ্ধান্তের জন্য আফশোস করতে হবে।

Kapil Dev on Virat Kohli: টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে কেরিয়ারে সবচেয়ে বড় ভুল করেছেন বিরাট কোহলি। এই সিদ্ধান্তের জন্য তাঁকে আফশোস করতে হবে। এমনই মত ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের। ‘মিড-ডে’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছে। ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ১০ বছর পর এই সিদ্ধান্তের জন্য ওর আফশোস হবে। ওর অবসর নেওয়া উচিত হয়নি। ফিটনেস ওর সবচেয়ে বড় শক্তি। অন্য যে কোনও ক্রিকেটারের তুলনায় ওর ফিটনেস অনেক ভালো। এমনকী, ২৫ বছরের কোনও ক্রিকেটারকেও ফিটনেসের দিক থেকে চ্যালেঞ্জ জানাতে পারে ও।’

অমরনাথের সঙ্গে বিরাটের তুলনা কপিলের

অবসরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরাটের সঙ্গে ভারতের প্রাক্তন ব্যাটার মহিন্দর অমরনাথের (Mohinder Amarnath) তুলনাও টেনেছেন কপিল। বারবার জাতীয় দল থেকে বাদ পড়েও কীভাবে লড়াই করে প্রত্যাবর্তন করেছিলেন অমরনাথ, সেই উদাহরণ তুলে ধরেন তিনি। কপিলের কথা অনুযায়ী, 'রাগের মাথায় অবসর নেওয়া ঠিক নয়। ওদের মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। ওকে বহুবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই ফিরে এসে সমালোচকদের ভুল প্রমাণ করেছিল।'

এখন শুধু ওডিআই ক্রিকেটে খেলছেন বিরাট

২০২৫ সালের মে-তে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন বিরাট। তিনি দীর্ঘ ১৪ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টানেন। ১২৩টি টেস্ট ম্যাচ খেলে ৪৬.৮৫ গড়ে তিনি ৯,২৩০ রান করেন। এই ফর্ম্যাটে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান করেছেন বিরাট। ২০২৫ সালের জানুয়ারিতে সিডনিতে (Sydney) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ইংল্যান্ড (England) সফরে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত নেন বিরাট। এর আগে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2024) জয়ের পরেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট। এখন তিনি শুধু ওডিআই ক্রিকেটে খেলছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni Retirement: আইপিএল থেকে অবসর, এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর মহেন্দ্র সিং ধোনি
Travis Head IPL 2027: হেড-লেস হায়দরাবাদ, আইপিএল থেকে সরলেন ট্র্যাভিস হেড, বড় ধাক্কা সানরাইজার্সের