
India vs West Indies: ১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপ (1999 ICC Cricket World Cup) চলাকালীন বাবাকে হারানোর পরের ম্যাচেই শতরান করে শ্রদ্ধা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জিতিয়ে সদ্যপ্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন রিঙ্কু সিং (Rinku Singh)? রবিবারের এই ম্যাচ কার্যত কোয়ার্টার-ফাইনালে পরিণত হয়েছে। গত ম্যাচে জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিরুদ্ধে খেলতে না পারলেও, রবিবারের ম্যাচে ভারতীয় দলে থাকছেন রিঙ্কু। আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (KIolkata Knight Riders) হয়ে খেলার সুবাদে ইডেন গার্ডেন্সের সঙ্গে সুপরিচিত রিঙ্কু। তিনি এই মাঠে অনেক ভালো ইনিংস খেলেছেন। তবে গত ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এই কারণে রিঙ্কুর খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
রিঙ্কুর মতোই কেকেআর-এর হয়ে খেলার সুবাদে ইডেনের সঙ্গে পরিচিত বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এই দুই স্পিনারের মধ্যে কাকে রবিবার খেলার সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। কারণ, গত দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি বরুণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ৪৭ রান দেওয়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৫ রান দেন এই স্পিনার। কুলদীপ চলতি টি-২০ বিশ্বকাপে মাত্র একবারই খেলার সুযোগ পেয়েছেন। সেই ম্যাচে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এই কারণে তাঁকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।
চলতি টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিলক ভার্মা (Tilak Varma)। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ফর্মে ফিরেছেন। ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে দলকে ভরসা দিয়েছেন তিলক। রবিবারও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই ব্যাটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।