Rishabh Pant: আইপিএল-এ ব্যর্থতা, লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের পদ ছাড়লেন ঋষভ পন্থ

Published : May 29, 2026, 05:59 PM ISTUpdated : May 29, 2026, 06:14 PM IST
LSG Captain Rishabh Pant

সংক্ষিপ্ত

Rishabh Pant News: তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের সময় ভালো যাচ্ছে না। জাতীয় দলে জায়গা হারিয়েছেন এই তারকা। এবারের আইপিএল-এ (IPL 2026) তাঁর নেতৃত্বে খেলে লিগ টেবলে সবার শেষে থেকেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এই ব্যর্থতার পর দলের অধিনায়কত্ব খোয়ানো নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার ঋষভের নেতৃত্ব ছাড়ার কথা জানা গেল।

DID YOU KNOW ?
সবার শেষ লখনউ
চলতি আইপিএল-এ লিগ টেবলে সবার শেষে লখনউ সুপার জায়ান্টস। এই ব্যর্থতার দায় নিলেন অধিনায়ক ঋষভ পন্থ।

IPL 2026 News: চলতি আইপিএল-এ দলের ব্যর্থতার দায় নিয়ে শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক পদ থেকে সরে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এই তারকা উইকেটকিপার-ব্যাটারকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নেয় লখনউ। কিন্তু দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি ঋষভ। তিনি ভালো ব্যাটিং করতে পারেননি। দলকেও ভালোভাবে পরিচালনা করতে পারেননি এই তারকা। এবারের আইপিএল-এ লিগ টেবলে সবার শেষে থেকেছে লখনউ। টানা দ্বিতীয়বার আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেননি ঋষভরা। দলের ব্যর্থতার পর মাঠেই অধিনায়ককে ভর্ৎসনা করেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, সরে যেতে হবে ঋষভকে। পরিস্থিতি বেগতিক বুঝে এই তারকা নিজেই পদত্যাগ করার কথা জানালেন। তবে তাঁর এই সিদ্ধান্তের পিছনে টিম ম্যানেজমেন্টের চাপ থাকতে পারে বলে জল্পনা চলছে। অধিনায়কত্ব ছাড়ার পর ঋষভ দলও ছাড়বেন কি না এখনও স্পষ্ট নয়।

লখনউয়ের নতুন অধিনায়ক কে হবেন?

ঋষভ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর কে লখনউয়ের হাল ধরবেন, তা এখনও স্পষ্ট নয়। সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে আছেন এইডেন মার্করাম (Aiden Markram), মিচেল মার্শের (Mitchell Marsh) মতো ক্রিকেটাররা। তাঁদের কাউকে আগামী মরসুমে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে। না হলে আগামী মরসুমের আগে যদি কোনও তারকা ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়া হয়, তাহলে তাঁকেও অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

 

 

নতুন করে দল গড়ার পরিকল্পনা লখনউয়ের

লখনউ সুপার জায়ান্টসের 'এক্স' হ্যান্ডলে জানানো হয়েছে, ‘ঋষভ পন্থ ফ্র্যাঞ্চাইজির কাছে অনুরোধ জানিয়েছিলেন, তাঁকে যেন অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজি তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনও সহজ নয়। ঋষভ অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে যা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন আমরা সবাই মিলে নতুন করে দল গড়ে তুলতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৭
২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন ঋষভ পন্থ।
আইপিএল-এর নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একেবারেই ভালো ফল হয়নি।
Read more Articles on
click me!

Recommended Stories

RR vs GT Qualifier 2: আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রাজস্থান বনাম গুজরাত, আবারও দাপট দেখাবেন বৈভব?
Hardik Pandya: এবারই শেষ, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া!