Rohit Sharma: রোহিত শর্মার অবসরের জল্পনা, মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি

Published : Jul 25, 2026, 01:15 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

Rohit Sharma Retirement: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি।

DID YOU KNOW ?
রোহিতের শতরান
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে লর্ডসে ওডিআই ম্যাচে শতরান করার নজির গড়েছেন রোহিত শর্মা।

2027 ICC Men's Cricket World Cup: লর্ডসে (Lord's) ঐতিহাসিক শতরান করে রোহিত শর্মা (Rohit Sharma) ওডিআই ফর্ম্যাট থেকে অবসরের জল্পনা জোরালোভাবে উড়িয়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও বিষয়টি নিয়ে মুখ খুললেন বিসিসিআই (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রশ্নই ওঠে না। শুক্রবার আগ্রায় ইউপি টি-টোয়েন্টি লিগের চতুর্থ মরসুমের মিনি নিলামের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন শুক্লা। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিতের অবসরের জল্পনা নিয়ে মুখ খোলেন। বিসিসিআই সহ-সভাপতি বলেন, 'রোহিত শর্মা আমাদের দলের অংশ এবং তিনি এখনও খেলছেন। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। এই মুহূর্তে তাঁর অবসরের কোনও প্রশ্নই ওঠে না।'

শুবমান-গম্ভীরের পাশে শুক্লা

ভারতীয় দলের বর্তমান ম্যানেজমেন্টের প্রতিও আস্থা প্রকাশ করেছেন শুক্লা। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে যে সমালোচনা চলছে, সে প্রসঙ্গে শুক্লা বলেছেন, এখন নেতৃত্বে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। তাঁর কথায়, 'প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু কে দলে থাকবে আর কে থাকবে না, সেই সিদ্ধান্ত নেন নির্বাচকরাই। ভারতীয় দল ভালো খেলছে এবং ম্যাচ জিতছে। তাই এই মুহূর্তে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই।'

রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন দীর্ঘদিনের ব্যাটিং ব্যর্থতার কারণে রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, লর্ডসে তৃতীয় ওডিআই ম্যাচই হয়তো ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ হতে পারে। তবে ৩৯ বছর বয়সি এই ওপেনার নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সেই জল্পনার জবাব দেন। তিনি ১১০ বলে দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস খেলেন এবং লর্ডসে ওডিআই ফর্ম্যাটে শতরান করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইতিহাস গড়েন। এই ইনিংসের পর রোহিত স্পষ্ট বলেন, বাইরের আলোচনা বা গুঞ্জন তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। তাঁর মন্তব্য, ‘আমার কাজ ব্যাট হাতে। মাঠে নেমে খেলব, দেশের প্রতিনিধিত্ব করব। অভিষেকের পর থেকেই এসব কথা শুনে আসছি। যতদিন খেলব, ততদিন এসব আলোচনা চলবেই। এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল মাঠে আমি কী করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলতে পারেন রোহিত শর্মা।
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলতে পারেন দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা