SA vs AFG T20 World Cup: সুপার ওভারে বাজিমাৎ করল দক্ষিণ আফ্রিকা (sa vs afg t20 world cup)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (south africa vs afghanistan)।
সেই ম্যাচেই রীতিমতো নাটকীয় মোড়। সুপার ওভারে শেষপর্যন্ত, ম্যাচের ফয়সালা হল। তবে প্রথম সুপার ওভারও টাই হয়ে যায়। দ্বিতীয় সুপার ওভারে, ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আর প্রথমে ব্যাট করতে নেমে, শুরুতে কিছুটা হোঁচট খেলেও সামলে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার তথা দলের অধিনায়ক এইডেন মার্করাম মাত্র ৫ রানে ফিরে গেলেও, অপর ওপেনার এবং দলের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক দারুণ ব্যাটিং করেন। তাঁর সংগ্রহে ৫৯ রান।
রায়ান রিকেলটনও ২৮ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। স্ট্রাইক রেট ২১৭.৫৯। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। অপরদিকে, ডেওয়াল্ড ব্রেভিস করেন ২৩ রান, ডেভিড মিলারের ঝুলিতে ২০ রান এবং ট্রিস্টান স্টাবসের সংগ্রহে ১ রান। মার্কো জ্যানসেন ১৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন এবং ডি কিক জুটি ৬১ বলে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে।
আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট নেন আজমাতুল্লাহ ওমারজাই। ২টি উইকেট পান অধিনায়ক রশিদ খান এবং ফজলহক ফারুকীর দখলে ১টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে, আফগানরাও শুরুটা ভালোই করে। ওপেনার তথা রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত ব্যাটিং করেন। তাঁর সংগ্রহে ৪২ বলে ৮৪ রান। স্ট্রাইক রেট ২০০.০০। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ৭টি ছয়।
ইব্রাহিম জাদরান করেন ১২ রান। তবে গুলবাদিন নায়েব, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী এবং সিদ্দিকুল্লাহ অটল কোনও রান পাননি। আফগানিস্তানের মিডল অর্ডারে আঘাত হানে প্রোটিয়া বোলাররা। দারবিশ রসুলী করেন ১৫ রান, আজমতুল্লাহ ওমরাজাইয়ের ঝুলিতে ২২ রান এবং মহম্মদ নবির সংগ্রহে ৫ রান।
অধিনায়ক রশিদ খানের ঝুলিতে ২০ রান এবং নুর আহমদ ১৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। ১৯.৪ ওভারে, আফগানরাও ১৮৭ রান তোলে। ক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিডি। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডা, জর্জ লিন্ডে এবং কেশব মহারাজ।
এরপর খেলা গড়ায় সুপার ওভারে। তবে প্রথম সুপার ওভারটিও টাই হয়ে যায়। কিন্তু দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার বিধ্বংসী ব্যাটিং করেন। দক্ষিণ আফ্রিকা ২৩ রান তোলে। তবে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ চেষ্টা করেছিলেন। কিন্তু কেশব মহারাজের সামনে শেষপর্যন্ত, পরাজিত হতে হল তাদের। ১৯ রানে থেমে যায় আফগানদের ইনিংস। সুপার ওভারে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।