'ভারতীয় ক্রিকেটের প্রশংসা করেছি,' ব্যাট-ট্যাম্পারিং নিয়ে বিতর্কে সাফাই ভানুকা রাজাপক্ষের

Published : Feb 11, 2026, 02:44 PM ISTUpdated : Feb 11, 2026, 02:50 PM IST
Bhanuka Rajapaksa

সংক্ষিপ্ত

Bhanuka Rajapaksa: চরম আর্থিক সমস্যায় পড়ে ভারতের উপর নির্ভর করে থাকা শ্রীলঙ্কার (Sri Lanka) ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, তা নিজেই খারিজ করে দিলেন। উল্টে ভারতের প্রশংসা করলেন।

DID YOU KNOW ?
আর্থিক সমস্যায় শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা যখন প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল, তখন ভারতই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।

Bhanuka Rajapaksa Controversy: ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বিশেষ সুবিধাযুক্ত ব্যাট ব্যবহারের অভিযোগ নিয়ে হইচই শুরু হতেই ঢোঁক গিললেন শ্রীলঙ্কার (Sri Lanka) ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। তিনি এখন ভারতের প্রশংসা করছেন। 'এক্স' হ্যান্ডলে এক পোস্টে এই ক্রিকেটার লিখেছেন, 'সম্প্রতি এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছি, সে বিষয়ে ব্যাখ্যা দিতে চাইছি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার মন্তব্যের কিছু অংশ অনুবাদ করার সময় বাদ পড়ে গিয়েছে। আমি ভারতীয় ক্রিকেটের প্রশংসাই করেছিলাম। ভারতীয় ক্রিকেটের অবিশ্বাস্য উন্নতি হয়েছে। ব্যবস্থাপনা, পরিকাঠামো, সরঞ্জামের গুনগত মানের ব্যাপক উন্নতি হয়েছে। ভারতের ব্যাট প্রস্তুতকারকরা সত্যিই বিশ্বের অন্যতম সেরা। আমি এর চেয়ে স্পষ্টভাবে আমার কথার ব্যাখ্যা দিতে পারতাম না। ভারতের প্রতি সবসময় শ্রদ্ধা রয়েছে।'

ভিত্তিহীন অভিযোগের সাফাই

এর আগে এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার এই ক্রিকেটার বলেছিলেন, ‘ভারতীয় খেলোয়াড়রা যে ব্যাটগুলি ব্যবহার করছেন, সেগুলি আমাদের সেরা ব্যাটের চেয়েও অনেক ভালো ও উন্নত। আমার মনে হচ্ছে, ওঁদের ব্যাটে রাবার লাগানো আছে। সেটা কীভাবে সম্ভব, সে বিষয়ে আমার কোনও ধারণা নেই। আমি কল্পনা করতে পারছি না। অন্য কেউ এই ধরনের ব্যাট কিনতে পারে না। সব খেলোয়াড়ই এ কথা জানে।’ এই সাক্ষাৎকার সম্প্রচারিত হতেই বিতর্ক শুরু হয়। অনেকেই দাবি করেন, এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে হবে। ফলে বিপাকে পড়ে যান ভানুপক্ষ। কারণ, তিনি যে অভিযোগ করেছেন, তার কোনও প্রমাণ নেই। এই ক্রিকেটার ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল-এ (IPL) পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলেছেন। ভারতীয় দল সম্পর্কে এই ভিত্তিহীন অভিযোগ করার পর ভবিষ্যতে আর আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া যাবে না বুঝেই এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।

 

 

ভারতের সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা

পাকিস্তানের (Pakistan) একাধিক প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের সাফল্যকে খাটো করে দেখানোর লক্ষ্যে বারবার ভিত্তিহীন, হাস্যকর অভিযোগ করেছেন। এবার শ্রীলঙ্কার এক ক্রিকেটারও ভিত্তিহীন অভিযোগ করলেন। তবে ভারতীয় ক্রিকেট মহল এসব অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। সাফল্যের মাধ্যমেই জবাব দিতে চাইছে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ ও ২০২৩ সালের আইপিএল-এ খেলেছেন ভানুকা রাজাপক্ষ।
২০২২ ও ২০২৩ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ।
Read more Articles on
click me!

Recommended Stories

2026 ICC Women's T20 World Cup: বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই চলবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কবে ভারত-পাক ম্যাচ?
GT vs KKR: নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন শুবমান, কেকেআর-কে হারিয়ে তৃতীয় জয় গুজরাটের