Sanjiv Goenka: ফিরল কে এল রাহুলের স্মৃতি, দল হারতেই ঋষভ পন্থের উপর ক্ষুব্ধ সঞ্জীব গোয়েঙ্কা

Published : Apr 02, 2026, 02:56 PM ISTUpdated : Apr 02, 2026, 03:00 PM IST
LSG Owner Sanjiv Geonka with Captain Rishabh Pant

সংক্ষিপ্ত

Sanjiv Goenka vs Rishabh Pant: ২০২৪ সালের আইপিএল-এ (IPL 2026) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দলের তৎকালীন অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) উত্তপ্ত বাক্যবিনিময়ের স্মৃতি ফিরে এল। এবার গোয়েঙ্কার নিশানায় ঋষভ পন্থ। তাঁদের কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

DID YOU KNOW ?
ব্যর্থ ঋষভ পন্থ
বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ।

Lucknow Super Giants: দু'বছর আগে কে এল রাহুলকে (KL Rahul) যে পরিস্থিতিতে পড়তে হয়েছিল, এবার ঋষভ পন্থকে (Rishabh Pant) সেই একই অবস্থায় পড়তে হল। বুধবার রাতে এবারের আইপিএল-এ (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দল হারতেই ক্ষুব্ধ লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তিনি মাঠে নেমে অধিনায়ক ঋষভ ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) সঙ্গে আলোচনা শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাত নেড়ে কোচ ও কর্ণধারকে কিছু বোঝানোর চেষ্টা করছেন ঋষভ। কিন্তু তাঁর কথায় গুরুত্ব দিচ্ছেন না গোয়েঙ্কা। ফলে এই আলোচনা লখনউয়ের অধিনায়কের পক্ষে সুখকর নয়। দল ঘুরে দাঁড়াতে না পারলে তাঁর পক্ষে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।

প্রথম ম্যাচে ব্যর্থ লখনউ

দিল্লির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় লখনউ। ঋষভ নয় বল খেলে সাত রান করেই আউট হয়ে যান। এইডেন মার্করাম (Aiden Markram) ১১ রান করেন। আযূষ বাদোনি (Ayush Badoni) তিন বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। নিকোলাস পুরাণ (Nicholas Pooran) আট রান করেন। বোলিংয়ের শুরুটা অসাধারণ ভঙ্গিতে হয়েছিল। ২৬ রানের মধ্যে দিল্লির চার উইকেট তুলে নেন মহম্মদ শামি (Mohammed Shami), প্রিন্স যাদব (Prince Yadav), মহসিন খানরা (Mohsin Khan)। কিন্তু এরপর সমীর রিজভি (Sameer Rizvi) ও ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ১১৯ রানের পার্টনারশিপ দিল্লির জয় নিশ্চিত করে। দল হারতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গোয়েঙ্কা।

 

 

ঋষভের ব্যাটিং পজিশন নিয়ে জল্পনা

দিল্লির বিরুদ্ধে মিচেল মার্শের (Mitchell Marsh) সঙ্গে ব্যাটিং ওপেন করেন ঋষভ। তিনি রান আউট হয়ে যান। এই উইকেটকিপার-ব্যাটার সাধারণত মিডল অর্ডারে ব্যাটিং করেন। পরের ম্যাচে তিনি সেই ব্যাটিং পজিশনে ফিরে যাবেন কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচেই হেরে গেল লখনউ।
এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল লখনউ সুপার জায়ান্টস।
Read more Articles on
click me!

Recommended Stories

Star Cricketer Ends International Career: আইপিএলের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা তারকা ক্রিকেটারের
LSG vs DC: কাজে লাগল না লখনউয়ের লড়াই, ব্যাটিং-ধস সামাল দিয়ে প্রথম ম্যাচেই জয় দিল্লির