
IPL 2026: ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৬ রানে চার উইকেট। সবাই ধরে নিয়েছে, ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছে। কিন্তু এরপরেই ম্যাচের রং বদলে গেল। ১১৯ রানের অপরাজিত পার্টনারশিপের সুবাদে এবারের আইপিএল-এ (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ছয় উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস (Lucknow Super Giants vs Delhi Capitals)। চাপের মুখে অসাধারণ ব্যাটিং করে দিল্লির নায়ক হয়ে গেলেন সমীর রিজভি (Sameer Rizvi) ও ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। ৪৭ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন রিজভি। তিনি পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। স্টাবস ৩২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। তাঁরা ৭৬ বলে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
এদিন ঘরের মাঠে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় লখনউ। ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh) ৩৫ রান করেন। আবদুল সামাদ (Abdul Samad) ৩৬ রান করেন। অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) সাত রান করে আউট হয়ে যান। দিল্লির হয়ে লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। ২৯ রান দিয়ে তিন উইকেট নেন টি নটরাজন (T Natarajan)। রান তাড়া করতে নেমে প্রথম বলেই তারকা ব্যাটার কে এল রাহুলের (KL Rahul) উইকেট খুইয়ে বসে দিল্লি। অপর ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka) এক রান করেই আউট হয়ে যান। নীতীশ রানা (Nitish Rana) ১৫ রান করে আউট হয়ে যান। অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) প্রথম বলেই আউট হয়ে যান। তবে এরপরেও জয় পেল দিল্লি।
প্রথম বলেই রাহুলকে আউট করে শুরুটা ভালোভাবে করেন মহম্মদ শামি (Mohammed Shami)। এই অভিজ্ঞ পেসার শেষপর্যন্ত চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন। তিনি নজর কাড়তে ব্যর্থ হলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।