Sanju Samson: ওয়াংখেড়েতে ঝোড়ো ৮৯, বিরাট কোহলির নজির স্পর্শ সঞ্জু স্যামসনের

Published : Mar 05, 2026, 09:42 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

Sanju Samson Record: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) চূড়ান্ত পর্যায়ে এসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি দলকে ভরসা দিচ্ছেন।

DID YOU KNOW ?
ফাইনালের পথে ভারত
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পথে ভারতীয় দল।

India vs England: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বিরল নজির গড়লেন ভারতীয় দলের তারকা উইকেট-কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) তিনি টি-২০ বিশ্বকাপের নক-আউট ম্যাচে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের নজির স্পর্শ করলেন। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) করা ৮৯ রানের নজির স্পর্শ করলেন সঞ্জু। এই উইকেটকিপার-ব্যাটার সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচেও দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তিনি ফের অসাধারণ ব্যাটিং করলেন।

সঞ্জুর অসাধারণ ব্যাটিং

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে এটি চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের (New Zealand) ফিন অ্যালেন (Finn Allen), যিনি বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ রান করে অপরাজিত ছিলেন। ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে শ্রীলঙ্কার (Sri Lanka) তিলকরত্নে দিলশানের (Tillakaratne Dilshan) করা ৯৬ রান রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন বিরাট ও সঞ্জু। দু'জনেরই সংগ্রহ ৮৯ রান। সঞ্জুর ঠিক পরেই পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (Alex Hales), যিনি ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন।

ওয়াংখেড়েতেই বিরাট-সঞ্জুর নজির

মজার বিষয় হল, বিরাট ও সঞ্জু দু'জনেই তাঁদের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বৃহস্পতিবার মাত্র ২৬ বলে টি-২০ বিশ্বকাপে নিজের টানা দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন সঞ্জু। শেষ পর্যন্ত ৪২ বলে আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৮৯ রান করে আউট হন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া হল তাঁর। এর আগের ম্যাচে, যা ভারতের জন্য কার্যত কোয়ার্টার ফাইনাল ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থেকে সঞ্জুই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে অর্ধশতরান সঞ্জু স্যামসনের।
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে শতরানের কাছাকাছি পৌঁছে গেলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs England: আরব সাগরের তীরে সঞ্জু-ঈশানের ব্যাটিং-সুনামি, ইংল্যান্ডের টার্গেট ২৫৪
India vs England: টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ভারতের