Sanju Samson: 'আমার ছেলে শুধু সচিন-দ্রাবিড়কে অনুসরণ করেছে,' জানালেন সঞ্জু স্যামসনের বাবা

Published : Mar 09, 2026, 03:32 PM ISTUpdated : Mar 09, 2026, 03:42 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

Sanju Samson: এবারের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু। তিনি পরপর তিন ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। সারা ক্রিকেট দুনিয়ার প্রশংসা আদায় করে নিয়েছেন সঞ্জু।

DID YOU KNOW ?
টানা ২ বার জয় ভারতের
ভারতীয় দল টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হল ভারত।

Sanju Samson News: ছোটবেলায় সঞ্জু স্যামসন যখন ক্রিকেট খেলা শুরু করেন, তখন তাঁর সামনে ছিলেন শুধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি যাতে এই দুই কিংবদন্তি ক্রিকেটারের টেকনিক ও মানসিকতাকে আদর্শ করে বড় হয়ে উঠতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন তাঁর বাবা স্যামসন বিশ্বনাথ (Samson Viswanath)। এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন সঞ্জুর বাবা। তিনি বলেছেন, 'সঞ্জু যখন ব্যাটিং শুরু করে, তখন ও সচিন স্যার ও দ্রাবিড় স্যারের স্টাইল অনুকরণ করত। ওর যখন চার বছর বয়স ছিল, তখন আমরা কখনও ওকে অন্য কারও ব্যাটিং দেখাতাম না। আমি ওকে খেলা শেখাতাম। কিন্তু আমরা যখনই একসঙ্গে বসে ব্যাটিং দেখতাম, তখন আমরা দ্রাবিড় স্যার বা সচিন স্যারের ইনিংস দেখতাম। আমি বাচ্চাদের বলতাম, এই দুই মহান ভারতীয় ক্রিকেটার কীভাবে খেলেন এবং কীভাবে তাঁদের ব্যাট ব্যবহার করেন, সেটা তোমরা দেখো। সেই থেকেই এই দু'জনকে অনুসরণ করা শিখেছে সঞ্জু।'

টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় সঞ্জু

এবারের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু। এই উইকেটকিপার-ব্যাটার পাঁচ ম্যাচ খেলে ৩২১ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৮০.২৫ এবং স্ট্রাইক রেট ১৯৯.৩৭। সুপার এইট পর্যায়ে ভারতের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies), সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) অর্ধশতরান করেন সঞ্জু। তিনি শতরানের খুব কাছাকাছি পৌঁছে যান। শতরান না পেলেও, ভারতীয় দলকে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন সঞ্জু। তিনি এই টুর্নামেন্টেও ভারতীয় দলে অনিয়মিত ছিলেন। সব ম্যাচে খেলার সুযোগ পাননি। কিন্তু পরপর তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর তিনি নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করলেন।

সব ফর্ম্যাটে খেলার সুযোগ পাবেন সঞ্জু?

সঞ্জু এখনও টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি। তিনি খুব বেশি ওডিআই ম্যাচেও খেলার সুযোগ পাননি। এবার তাঁকে সব ফর্ম্যাটে খেলার সুযোগ দেওয়া হতে পারে বলে আশা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
রবিবার নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Team India Record in T20: নিউজিল্যান্ডকে হারিয়ে শুধু বিশ্বকাপ জয় নয়, অভিষেক-সঞ্জুদের ঝুলিতে ১৯টি রেকর্ড?
Rohit Sharma-Ritika Fight: ভারতের জয়ের মুহূর্তে মাঠের মধ্যে স্ত্রীর সঙ্গে রোহিতের ঝামেলা, দেখুন সেই Viral ভিডিও