চোট পাওয়ার পরেই শ্রেয়াঙ্কা যন্ত্রণায় মাঠে কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের মেডিক্যাল টিম মাঠে আসে। কিন্তু তিনি নিজে উঠে দাঁড়াতে পারছিলেন না। শেষপর্যন্ত, স্ট্রেচারে করেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠ ছাড়ার সময় তিনি দু'হাতে মুখ ঢেকে কাঁদছিলেন। শ্রেয়াঙ্কাকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হবে। রিপোর্টের পরেই জানা যাবে তিনি বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে পারবেন কি না। তাঁর এই চোট ভারতের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।