IND vs PAK Women World Cup 2026: মান্ধানা এবং রিচার এই অনবদ্য ব্যাটিং-এর সুবাদেই ভারত ১৭০ রানে পৌঁছে যায়। অন্যদিকে, বল হাতে দুরন্ত স্পেল দীপ্তি শর্মার তরফে। একাই নিলেন ৫টি উইকেট। চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়েছেন তিনি। ইকোনমি রেট ২.৫০।
IND vs PAK Women World Cup 2026: ভারতের কাছে হারটা পাকিস্তানের কাছে এখন গা সওয়া ব্যাপার (ind vs pak women world cup 2026)। এবার নারীশক্তির দাপটে ফের একবার কুপোকাত পাকিস্তান (women's t20 world cup)। আইসিসি মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রবিবার, এজবাস্টনের ২২ গজে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পিছনে অন্যতম অবদান রয়েছে তিন তারকার।

স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান
একজন হলেন স্মৃতি মান্ধানা, দ্বিতীয়জন দীপ্তি শর্মা এবং তৃতীয় রিচা ঘোষ। নিঃসন্দেহে উল্লেখযোগ্য পারফরম্যান্স তাদের তরফে। প্রথমেই আসা যাক স্মৃতি মান্ধানার কথায়। ব্যাট হাতে কার্যত, অসাধারণ। উপহার দিলেন ৪৪ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট ১৫৪.৫৫।
তারপরেই কথা বলব রিচা ঘোষকে নিয়ে। শেষদিকে নেমে বিধ্বংসী উপহার দিলেন এই বাঙালি উইকেটকিপার-ব্যাটার। খেললেন ১৭ বলে ৩৪ রানের দাপুটে ইনিংস। রিচার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছয়। স্ট্রাইক রেট ২০০.০০।
তিন তারকার পারফরম্যান্স একনজরে
মান্ধানা এবং রিচার এই অনবদ্য ব্যাটিং-এর সুবাদেই ভারত ১৭০ রানে পৌঁছে যায়। অন্যদিকে, বল হাতে দুরন্ত স্পেল দীপ্তি শর্মার তরফে। একাই নিলেন ৫টি উইকেট। চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়েছেন তিনি। ইকোনমি রেট ২.৫০। দীপ্তির শিকারের তালিকায় আছেন পাক ওপেনার গুল ফিরোজা, আয়েশা জাফর, আলিয়া রিয়াজ, নাশরা সান্ধু এবং তাসমিয়া রুবাব। পাকিস্তানের ইনিংস মাত্র ১০৬ রানের শেষ হয়ে যায়।
নিঃসন্দেহে এই দাপুটে জয়ের পিছনে স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির অবদান অনেকটাই। ম্যাচের সেরা নির্বাচিত হন দীপ্তি শর্মা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

