IND vs AFG ODI: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আফগানরা। আর প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে, ভারত ৪০২ রান তোলে। বিধ্বংসী ব্যাটিং করেন দলের অধিনায়ক শুভমান গিল এবং ঈশান কিষাণ। 

IND vs AFG ODI: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও বড় জয় পেল ভারত (IND vs AFG 2nd ODI)। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার, দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম আফগানিস্তান। সেই ম্যাচেই ১৭০ রানে বড় জয় হাসিল করল টিম ইন্ডিয়া (India vs Afghanistan ODI 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দ্বিতীয় একদিনের ম্যাচে ১৭০ রানে বিশাল জয় ভারতের

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আফগানরা। আর প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে, ভারত ৪০২ রান তোলে। বিধ্বংসী ব্যাটিং করেন দলের অধিনায়ক শুভমান গিল এবং দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ৪ রানে ফিরে গেলেও, হাল ধরেন শুভমান এবং ঈশান। গিল করেন ১৫৪ রান। তাঁর ইনিংসে ছিল ২২টি চার এবং ২টি ছয়। অন্যদিকে, ঈশান কিষাণের ঝুলিতে ১২৫ রান। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার এবং ৭টি ছয়। 

Scroll to load tweet…

পাশাপাশি রোহিত শর্মা করেন ৪৮ রান, শ্রেয়স আইয়ারের ঝুলিতে ২৬ রান, ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে ১৯ রান এবং গুরনূর ব্রার ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে কেএল রাহুল কোনও রান করতে পারেননি। এছাড়া প্রিন্স যাদব করেন ৫ রান এবং আর্শদীপ সিং ও কূলদীপ যাদব দুজনই ৩ রান করে করেন। শেষপর্যন্ত, ভারতের ইনিংস শেষ হয় ৪০২ রানে। 

আফগানিস্তানের হয়ে নাঙ্গেইয়ালিয়া খারোটি নেন ৪ উইকেট। ৩টি উইকেট পান রশিদ খান। এএম গজনফর এবং মহম্মদ সালিম সাফি ১টি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপাকে পড়ে আফগানরা। দলের ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ প্যাভিলিয়নে ফিরে যান ৪১ রানে। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ২১ রান। সিদিকুল্লা অটলের ঝুলিতে ৪২ রান এবং রহমত শাহ ভালো লড়াই করেন। তাঁর সংগ্রহে ৭৯ রান। 

Scroll to load tweet…

ব্যাট হাতে শুভমান গিল এবং ঈশান কিষাণ! বল হাতে দাপট আর্শদীপ-গুরনূরের

দারউইশ রাসোলি ৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি করেন ৪ রান, নাঙ্গেইয়ালিয়া খারোটির ঝুলিতে ৬ রান, রশিদ খানের সংগ্রহে ১২ রান এবং এএম গজনফর ১ রান অগ করেন স্কোরবোর্ডে। এছাড়া মহম্মদ সালিম সাফি ৯ রান এবং বিলাল সামি ২ রান করেন। 

৪৪.৩ ওভারে, ২৩২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ভারত জয় ছিনিয়ে নেয় ১৭০ রানে। দাপুটে বোলিং করেন আর্শদীপ সিং এবং গুরনূর ব্রার। দুজনই ৩টি করে উইকেট নেন। প্রিন্স যাদব পেয়েছেন দুটি উইকেট এবং এবং ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে একটি উইকেট। 

ম্যাচের সেরা শুভমান গিল।

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, গুরনূর ব্রার, আর্শদীপ সিং, প্রিন্স যাদব

আফগানিস্তানঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার-ব্যাটার), ইব্রাহিম জাদরান, সিদিকুল্লা আটাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), দারউইশ রাসোলি, রশিদ খান, নাঙ্গেইয়ালিয়া খারোতি, এএম গজনফর, মহম্মদ সালিম সাফি, বিলাল সামি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।