Shubman Gill: নিশ্চিত এলবিডব্লু-র আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার, ক্ষুব্ধ শুবমান, ভাইরাল ভিডিও

Published : Nov 19, 2026, 02:52 PM IST
Shubman Gill argues with umpire Richard Illingworth over the DRS verdict

সংক্ষিপ্ত

Shubman Gill Argues With Umpire: বৃহস্পতিবার সকালে ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের শুরুটা ভালো করলেও, দিনের শেষে কিছুটা অস্বস্তিতে ভারতীয় দল। এরই মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তর্কে জড়িয়ে পড়লেন শুবমান গিল।

DID YOU KNOW ?
উইকেটের লক্ষ্যে ভারত
ওয়েলিংটন টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেট জুটি ভাঙতে পারেনি ভারতীয় দল। শুক্রবার দ্বিতীয় দিন দ্রুত উইকেটের লক্ষ্যে ভারত।

New Zealand vs India First Test: ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই ডিআরএস (DRS) নিয়ে বিতর্ক তৈরি হল। আম্পায়ারের একটি সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল ভারতের অধিনায়ক শুবমান গিলকে (Shubman Gill)। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) বলে গ্লেন ফিলিপসের (Glenn Phillips) বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন জানিয়েছিল ভারত। কিন্তু ডিআরএস নেওয়ার পরেও আউট দেওয়া হয়নি নিউজিল্যান্ডের ব্যাটারকে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন শুবমান। প্রথম দিনের শেষে ১৮২ বলে ৯৪ রান করে অপরাজিত ফিলিপস। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি বাউন্ডারি। হেনরি নিকোলসের (Henry Nicholls) সঙ্গে জুটিতে ১৭৩ রান যোগ করেছেন ফিলিপস। এই জুটি ভাঙতে না পেরে হতাশ ভারতীয় শিবির।

ডিআরএস নিয়ে বিতর্ক

নিউজিল্যান্ডের ইনিংসের ৩১-তম ওভারে বুমরার একটি বল আচমকাই ভিতরের দিকে ঢুকে ফিলিপসের পিছনের প্যাডে আঘাত করে। ভারতীয় ক্রিকেটারদের দৃঢ় বিশ্বাস ছিল, বলটি ব্যাটে না লেগেই প্যাডে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউয়ের আবেদন জানায় ভারতীয় দল। কিন্তু আম্পায়ার ইলিংওয়ার্থ আউট দেননি। ফলে ডিআরএস-এর সাহায্য নেয় ভারত। রিপ্লেতে স্নিকোমিটারে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় একটি স্পাইক দেখা যায়। তাতে মনে হয়, বলটি ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত করেছে। তৃতীয় আম্পায়ার পল রাইফেলও সেই প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে মাঠের আম্পায়ারের নট-আউট সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে একটি গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট হয় ভারতের। এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি শুবমান। মাঠের আম্পায়ার ইলিংওয়ার্থের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। জায়ান্ট স্ক্রিনের দিকে ইঙ্গিত করে ব্যাট ও বলের মধ্যে ফাঁক থাকার কথাও বোঝানোর চেষ্টা করেন ভারত অধিনায়ক। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ইলিংওয়ার্থ। শেষপর্যন্ত মাথা নেড়ে সেখান থেকে সরে যান গিল। অন্যদিকে, জীবন ফিরে পেয়ে ব্যাটিং চালিয়ে যান ফিলিপস।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ক্ষোভ

ডিআরএস-এর এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেক ক্রিকেটপ্রেমী তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ব্যাট ও বলের মধ্যে কোনও সংযোগ হয়নি। তাই ফিলিপসকে আউট দেওয়া উচিত ছিল। স্নিকোমিটার প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ এই প্রযুক্তি বাতিলের দাবিও জানিয়েছেন। আবার বেশ কয়েকজন সমর্থক দলের হয়ে প্রতিবাদ করার জন্য শুবমানের প্রশংসা করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৪৩
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের শেষে ২৪৩ রান নিউজিল্যান্ডের।
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে নিউজিল্যান্ড।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 1st Test: বুমরার আগুনে স্বপ্ন, হেনরি-ফিল্পিসে কঠোর বাস্তব, কিউইদের হাতের মুঠোয় পেয়েও বাগে আনা গেল না
MS Dhoni: 'সৌরভকে বলেছিলাম, এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে,' ধোনিকে দেখে মুগ্ধ সচিন