Smriti Mandhana: স্মৃতির ব্যাটে রেকর্ডের ঝড়! হংকংকে উড়িয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, কোন কোন রেকর্ড গড়লেন মান্ধানা?

Published : Sep 04, 2026, 11:28 AM IST
Smriti Mandhana: স্মৃতির ব্যাটে রেকর্ডের ঝড়! হংকংকে উড়িয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, কোন কোন রেকর্ড গড়লেন মান্ধানা?

সংক্ষিপ্ত

Smriti Mandhana: স্মৃতি মন্ধানার বিধ্বংসী সেঞ্চুরিতে ছিল ১৪টি চার এবং ৭টি ছয়। এই ইনিংসের সুবাদে তিনি বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টানা চার ক্যালেন্ডার বছরে ৫০০-র বেশি রান করার রেকর্ড গড়লেন।

Smriti Mandhana: মহিলা এশিয়া কাপ ক্রিকেটে হংকংকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ওপেনার স্মৃতি মন্ধানার বিধ্বংসী সেঞ্চুরির (৬৪ বলে ১২৪) সৌজন্যে গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে এই বড় জয় পেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত ১৯৪ রানের টার্গেট দিয়েছিল। জবাবে হংকং মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়।

রেকর্ডের বন্যা বইয়ে দিলেন স্মৃতি

Smriti Mandhana: শতরান করে নয়া নজির গড়লেন স্মৃতি মান্ধানা, কোন কোন রেকর্ড এই তারকার দখলে?

স্মৃতির ইনিংসে ছিল ১৪টা চার আর ৭টা ছক্কা। এই পারফরম্যান্সের ফলে, স্মৃতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন ইতিহাস তৈরি করলেন। তিনিই বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার যিনি টানা চারটি ক্যালেন্ডার বছরে ৫০০-র বেশি রান করলেন। ২০২৬ সালে এখনও পর্যন্ত ১৬টা ম্যাচ খেলে তিনি ৫৭৯ রান করেছেন। এর আগে ২০১৮ (৬২২ রান), ২০২২ (৫৯৪ রান) এবং ২০২৪ (৭৬৩ রান) সালেও তিনি ৫০০-র গণ্ডি পেরিয়েছিলেন। চামারি আতাপাত্তু, লরা উলভার্ট, ইশা ওজা এবং শেফালি ভার্মা তিন বছর ধরে এই কীর্তি গড়লেও, টানা চার বছর এই রেকর্ড একমাত্র স্মৃতিরই।

এই সেঞ্চুরির সঙ্গে স্মৃতি মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও নিজের নামে করে নিলেন। তিনি ভারতীয় কিংবদন্তি মিতালি রাজের ১০,৮৬৮ রানের রেকর্ড টপকে গেলেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এখন স্মৃতি। হংকংয়ের বিরুদ্ধে এই সেঞ্চুরিটা ছিল তাঁর ১৮তম। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে (দুজনেরই ১৭টি সেঞ্চুরি) পেছনে ফেলে দিলেন।

ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

তবে, মহিলা টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি কিন্তু হংকংয়ের নাতাশা মাইলসের দখলে। ভারতের বিরুদ্ধে ২৭ বলে ১৫ রান করা নাতাশা ২০২৬ সালে ২৬টি ম্যাচ খেলে ৭৯৯ রান করেছেন। এই তালিকায় তাঁর পরেই আছেন সংযুক্ত আরব আমিরশাহির ইশা ওজা (২০২৫ সালে ৭৭৯ রান) এবং হংকংয়ের ইয়াসমিন দাসওয়ানি (২০২৬ সালে ৭৬৬ রান)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির