Sourav Ganguly: 'আমাকে দু'বার বোকা বানানো যাবে না,' গ্রেগ চ্যাপেলকে কড়া বার্তা সৌরভের

Published : Jun 26, 2026, 08:51 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

Sourav Ganguly-Greg Chappell Conflict: সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় গ্রেগ চ্যাপেলকে। এরপর তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অধিনায়কত্ব হারাতে হয় সৌরভকে। তিনি দল থেকে বাদও পড়েন। সেই ঘটনার পর কেটে গিয়েছে দুই দশক। কিন্তু এখনও চ্যাপেলের সঙ্গে সৌরভের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

DID YOU KNOW ?
সৌরভের বিরুদ্ধে ই-মেল
ভারতীয় দলের কোচ হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিসিসিআই-কে ই-মেল করেন গ্রেগ চ্যাপেল। এরপরেই নেতৃত্ব হারান সৌরভ।

Sourav Ganguly News: দু'দশক পর ফের গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন চ্যাপেলের কাছ থেকে যে ব্যবহার পেয়েছিলেন, তা যে এখনও ভোলেননি, সেটা ফের বুঝিয়ে দিলেন বেহালার মহারাজ। তিনি জানিয়েছেন, চ্যাপেলকে আর বিশ্বাস করেন না। এই অস্ট্রেলিয়ানকে একবার বিশ্বাস করে তিনি ঠকে গিয়েছেন। ভবিষ্যতে আর কখনও তিনি বোকা বনতে নারাজ। চ্যাপেলের সঙ্গে আর কখনও তিনি কোনও দলে কাজ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন সৌরভ। তাঁর এই কথায় ভারতীয় ক্রিকেটে দুই দশকের পুরনো বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফের কেন চ্যাপেলের সঙ্গে দ্বন্দ্ব সৌরভের?

সৌরভ জানিয়েছেন, কারাগারে বন্দি থাকা ইমরান খানের (Imran Khan) প্রতি যত্ন নেওয়ার আবেদন জানিয়েছে পাকিস্তান সরকারকে (Government of Pakistan) দেওয়া দরখাস্তে সই করার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন চ্যাপেল। এ বছরের ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটে। চ্যাপেল, সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব-সহ (Kapil Dev) ১৪ জন প্রাক্তন ক্রিকেটার এই চিঠিতে সই করেন। সেই সময় ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই কারণেই পাকিস্তান সরকারকে চিঠি লেখেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু সেই চিঠিতে সই করতে রাজি হননি সৌরভ। তিনি বলেছেন, ‘আমি ওঁর বার্তার জবাব দিইনি। যাঁরা সৎ নন, আমি তাঁদের সঙ্গে কথা বলি না। আপনার মতামত থাকতেই পারে। আপনার মনে হতেই পারে কোনও খেলোয়াড় ভালো বা সাধারণ মানের। কিন্তু কেউ যদি ভুল পথে সমস্যা মেটানোর চেষ্টা করেন, তাহলে আমার ভালো লাগে না। কেউ যদি আমার মুখের উপর বলেন যে আমি ভালো না, তাহলে আমি সেই ব্যক্তিদের পছন্দ করি।’

কেকেআর-এর কোচ হওয়ার চেষ্টা করেছিলেন চ্যাপেল

সৌরভ আরও জানিয়েছেন, 'গ্রেগ চ্যাপেল এর আগেও আমাকে ই-মেল করেছিলেন। ২০১১ সালে আমি যখন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক ছিলাম, তখন উনি কোচ হতে চেয়েছিলেন। আমাকে একবার বোকা বানানো যায়, দু'বার নয়।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৫
২০০৫ সালে ভারতীয় দলের কোচ হন গ্রেগ চ্যাপেল।
২০০৫ সালে ভারতীয় দলের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলকে দায়িত্ব দেওয়া হয়। এরপরেই নেতৃত্ব হারান সৌরভ গঙ্গোপাধ্যায়।
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: শুক্রবার সুযোগ হল না, কবে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক বৈভবের?
Akash Deep: বারাণসীতে বিয়ে সেরে নিলেন, জাতীয় দলের সতীর্থদের কেন ডাকলেন না আকাশ দীপ?