Sourav Ganguly: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, এখন শারীরিক অবস্থা কেমন?

Published : Sep 11, 2026, 10:40 PM ISTUpdated : Sep 11, 2026, 10:56 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

Sourav Ganguly News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রায় দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও তিনি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। একইসঙ্গে টেলিভিশন শো-সহ বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে ব্যস্ততার মধ্যেই সময় কাটছে।

DID YOU KNOW ?
বাবাও ক্রিকেট প্রশাসনে
সৌরভ গঙ্গোপাধ্যায় ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মতোই তাঁদের বাবা প্রয়াত চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ও সিএবি-র সঙ্গে যুক্ত ছিলেন।

Sourav Ganguly's Mother: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ে মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। তাঁর শরীরে সংক্রমণ ও শ্বাসকষ্ট ছিল বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিরূপা দেবীর ফুসফুসে জল জমে গিয়েছিল। এই কারণেই তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর ফুসফুস থেকে তরল বের করা সম্ভব হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা নিয়ে আর তেমন কোনও উদ্বেগ নেই। শনিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ফলে পরিবারের সদস্যদের উদ্বেগ কমে গিয়েছে।

মায়ের খোঁজ নিচ্ছেন সৌরভ

টেলিভিশন শো-সহ বিভিন্ন কাজে ব্যস্ত সৌরভ। তিনি কখনও মুম্বইয়ে, কখনও কলকাতায় থাকছেন। এরই মধ্যে মা অসুস্থ হয়ে পড়ায় তিনি উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ব্যস্ততার মধ্যেই মায়ের খোঁজ নিচ্ছেন তিনি। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি স্বস্তিতে। হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছেন সৌরভ। তাঁদের পারিবারিক চিকিৎসক ড. শুভাশিস গঙ্গোপাধ্যায় ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ আফতাব খান নিরূপা দেবীর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। স্নেহাশিস জানিয়েছেন, বয়সজনিত কারণেই তাঁদের মা অসুস্থ হয়ে পড়েছেন। তবে ঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় ভয়ের কিছু নেই।

২০১৩ সালে প্রয়াত সৌরভের বাবা

২০১৩ সালের শুরুতেই প্রয়াত হন সৌরভ-স্নেহাশিসের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়। তিনি নামী ব্যবসায়ী ছিলেন। একইসঙ্গে সিএবি-র সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সৌরভের ক্রিকেট কেরিয়ারে তাঁর বাবার বিশাল প্রভাব ছিল। পরবর্তীকালে বাবার মতোই সিএবি-র সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ ও স্নেহাশিস। বিসিসিআই (BCCI) সভাপতি হিসেবেও কাজ করেছেন সৌরভ। তিনি খেলোয়াড় হিসেবে যেমন ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন, তেমনই বিসিসিআই সভাপতি হিসেবেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট মহলে এখনও যথেষ্ট প্রভাবশালী সৌরভ। তিনি আইপিএল-এর (IPL) সঙ্গেও যুক্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৩
২০১৩ সালে প্রয়াত হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় ২০১৩ সালে প্রয়াত হন।
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: শেয়ার হস্তান্তর নিয়ে ধোনির সঙ্গে আলোচনাই হয়নি, দাবি সিএসকে কর্তার
Pakistan: ড্রেসিংরুমের খবর বাইরে, সাইবার ক্রাইম বিভাগের জেরার মুখে রিজওয়ান-ইমাম