South Africa vs New Zealand: মার্কো জ্যানসেনের অনবদ্য লড়াই, ইডেনে নিউজিল্যান্ডের টার্গেট ১৭০

Published : Mar 04, 2026, 08:48 PM ISTUpdated : Mar 04, 2026, 09:00 PM IST
Marco Jansen

সংক্ষিপ্ত

South Africa vs New Zealand: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। শুরুতেই চাপে পড়ে গেলেও, তারপর লড়াইয়ে ফিরল প্রোটিয়ারা।

DID YOU KNOW ?
ইডেনে শেষ ম্যাচ
বুধবারই চলতি টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ। এরপর ওয়াংখেড়ে ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ হবে।

2026 ICC Men's T20 World Cup Semi-Final 1: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে জমজমাট লড়াই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (South Africa vs New Zealand) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে বিশেষ সুবিধা করতে না পারলেও, তারপর ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর আট উইকেটে ১৬৯। ১২ রানে জোড়া উইকেট হারানোর পর এই স্কোর যথেষ্ট কৃতিত্বের। একসময় মনে হচ্ছিল প্রোটিয়াদের ইনিংস অল্প রানেই গুটিয়ে যাবে। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও মার্কো জ্যানসেনের (Marco Jansen) লড়াইয়ের সুবাদে ভালো জায়গায় পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ব্রেভিস ২৭ বলে ৩৪ রান করেন। স্টাবস ২৪ বলে ২৯ রান করেন। জ্যানসেন ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। চাপের মুখে অনবদ্য অর্ধশতরান করলেন এই অলরাউন্ডার। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি।

জ্যানসেনের অনবদ্য লড়াই

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ওপেনার কুইন্টন ডি ককের (Quinton de Kock) উইকেট হারানোর পর পঞ্চম বলেই রায়ান রিকেলটনের (Ryan Rickelton) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। জোড়া উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে সুবিধা পাইয়ে দেন কোল ম্যাককনচি (Cole McConchie)। এরপর কিছুটা লড়াই করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। তিনি ১৮ রান করেন। ডেভিড মিলার (David Miller) ছয় রান করেন। করবিন বশ (Corbin Bosch) দুই রান করে আউট হয়ে যান। কাগিসো রাবাডা (Kagiso Rabada) প্রথম বলেই আউট হয়ে যান। কেশব মহারাজ (Keshav Maharaj) এক রান করে অপরাজিত থাকেন।

ভালো বোলিং রাচিন রবীন্দ্রদের

নিউজিল্যান্ডের হয়ে ম্যাককনচির জোড়া উইকেটের পাশাপাশি রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও ম্যাট হেনরি (Matt Henry) জোড়া উইকেট নেন। লকি ফার্গুসন (Lockie Ferguson) ও জেমস নিশম (James Neesham) এক উইকেট করে নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার ফাইনাল খেলার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা।
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ইডেন গার্ডেন্সে খেলছে দক্ষিণ আফ্রিকা।
Read more Articles on
click me!

Recommended Stories

Submarine Attack On Iranian Ship: ভারত থেকে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ টর্পেডো দিয়ে ধ্বংস মার্কিন সাবমেরিনের, মৃত ৮০
South Africa vs New Zealand: ইডেনে টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে প্রথমে বোলিং নিউজিল্যান্ডের