New Zealand vs South Africa: শনিবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) হাইভোল্টেজ লড়াইয়ে সহজেই নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পেল দক্ষিণ আফ্রিকা। ফলে তাদের সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গেল।
KNOW
2026 ICC Men's T20 World Cup: নিউজিল্যান্ডকে (New Zealand vs South Africa) সহজেই সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে থেকে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তারা এদিন হেরে গেলেও, গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের যোগ্যতা অর্জন করার পথে। এদিন আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের সেরা মার্কো জ্যানসেন
এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৪৮ রান করেন মার্ক চাপম্যান (Mark Chapman)। ড্যারিল মিচেল (Daryl Mitchell) করেন ৩২ রান। ওপেনার ফিন অ্যালেন (Finn Allen) করেন ৩১ রান। জেমস নিশম ২৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা মার্কো জ্যানসেন (Marco Jansen) ৪০ রান দিয়ে চার উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৪৪ বল খেলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) করেন ২০ রান। রায়ান রিকেলটন (Ryan Rickelton) করেন ২১ রান। ডেওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis) ২১ রান করেন। ডেভিড মিলার (David Miller) ২৪ রান করে অপরাজিত থাকেন।
গত টি-২০ বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা
গত টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারের টি-২০ বিশ্বকাপেও এই দুই দল ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে এবারও ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


