SRH vs KKR: আইপিএল-এ নতুন নজির, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে একই সারিতে মণীশ পাণ্ডে

Published : May 03, 2026, 05:56 PM ISTUpdated : May 03, 2026, 06:09 PM IST
Manish Pandey

সংক্ষিপ্ত

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: রবিবার আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে খেলছেন অভিজ্ঞ ব্যাটার মণীশ পাণ্ডে (Manish Pandey)। কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেয়েই নতুন রেকর্ড গড়লেন মণীশ। তিনি বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একাসনে বসে পড়লেন।

DID YOU KNOW ?
রেকর্ডের অপেক্ষায় ধোনি
২০০৮ সাল থেকে আইপিএল-এ খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবার তিনি এখনও কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি।

IPL 2026: রবিবার আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। এই টি-২০ লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে সব মরসুমেই অন্তত এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এর আগে এই নজির গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন বিরাট, রোহিত ও মণীশ। মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন। তিনি এবারও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলে আছেন। কিন্তু ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারেননি ধোনি। এই কারণে তিনি বিরাট, রোহিত ও মণীশের সঙ্গে একই সারিতে জায়গা করে নিতে পারেননি। খেলতে নামলেই এই নজির গড়বেন ধোনি।

রমনদীপের পরিবর্ত মণীশ

রবিবারের আগে চলতি আইপিএল-এ কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি মণীশ। রবিবার রমনদীপ সিংয়ের (Ramandeep Singh) পরিবর্তে খেলার সুযোগ পান এই অভিজ্ঞ ব্যাটার। ৩৬ বছর বয়সি ব্যাটার মণীশকে এবরের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। প্রথম আট ম্যাচে খেলার সুযোগ পাননি মণীশ। রবিবার তাঁকে খেলার সুযোগ দেওয়া হল।

দীর্ঘদিন পর খেলছেন মণীশ

গত মরসুমের আইপিএল-এর পর রবিবারই প্রথমবার সর্বোচ্চ পর্যায়ে কোনও ম্যাচে খেলার সুযোগ পেলেন মণীশ। তিনি ২০২৫-২৬ মরসুমে ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের (Karnataka) হয়ে খেলার সুযোগ পাননি। তবে তারপরেও কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেলেন। চলতি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না রমনদীপ। এই কারণেই তাঁর পরিবর্তে অভিজ্ঞ ব্যাটার মণীশের উপর ভরসা রাখলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তরুণ খেলোয়াড় তেজস্বী দাহিয়া (Tejasvi Dahiya) ও সার্থক রঞ্জনকে (Sarthak Ranjan) বাদ দিয়ে মণীশকে খেলার সুযোগ দেওয়া হল। এদিন প্রথমে ফিল্ডিং করে কেকেআর। কোনও ক্যাচ নিতে পারেননি মণীশ। তিনি রান আউটও করতে পারেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
আইপিএল-এ টানা ১৯ মরসুম ধরে খেলছেন মণীশ পাণ্ডে।
২০০৮ থেকে ২০২৬, আইপিএল-এর ১৯ মরসুমেই অন্তত ১ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মণীশ পাণ্ডে।
Read more Articles on
click me!

Recommended Stories

Rajasthan Royals: Rajasthan Royals: রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেল, প্রায় ১৬ হাজার কোটিতে কিনলেন এই দুই শিল্পপতি
KKR vs SRH: টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদের, প্রথম একাদশে রয়েছেন কারা?