Sri Lanka Cricket: হোটেলে মহিলাদের স্নানের দৃশ্য ভিডিও করার অভিযোগ, গ্রেফতার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার

Published : May 01, 2026, 03:11 PM IST
Sri Lanka Cricket: হোটেলে মহিলাদের স্নানের দৃশ্য ভিডিও করার অভিযোগ, গ্রেফতার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার

সংক্ষিপ্ত

Sri Lanka Cricket: কলম্বোর একটি হোটেলে মহিলাদের স্নানের দৃশ্য গোপনে ভিডিও করার অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের ৫০০,০০০ শ্রীলঙ্কান টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আগামী ২৫ মে তাঁদের আদালতে হাজিরা দেওয়ার কথা।

Sri Lanka Cricket: শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কলম্বোর নারাযেনপিতার একটি হোটেলে থাকাকালীন তাঁরা মহিলাদের স্নানের দৃশ্য ভিডিও করছিলেন। ইএসপিএনক্রিকইনফো-র খবর অনুযায়ী, পরে দুজনকেই ৫০০,০০০ শ্রীলঙ্কান টাকার (প্রায় ১,৫৬৪ ডলার) ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে  দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। হোটেলেরই কয়েকজন মহিলা অভিযোগ করেন যে, বাথরুমে থাকাকালীন মোবাইল ফোনে তাঁদের ভিডিও করা হচ্ছিল। শ্রীলঙ্কার পুলিশ ইএসপিএনক্রিকইনফো-কে জানিয়েছে, নারাযেনপিতা পুলিশ এখন তদন্ত করে দেখছে যে, সেই ভিডিওগুলো কোনও অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে কিনা।

আলুথকাড়ে ম্যাজিস্ট্রেটের আদালতে প্রাথমিক শুনানির পর, আগামী ২৫ মে তাদের আবার আদালতে হাজিরা দেওয়ার কথা।

শ্রীলঙ্কা ক্রিকেটে বড়সড় রদবদল

এই ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) এখনও পর্যন্ত নিজেদের তরফে কোনও শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি। তবে গত ৪৮ ঘণ্টায় বোর্ডের অন্দরে বড়সড় পরিবর্তন এসেছে। পুরনো প্রশাসকদের সরিয়ে দিয়ে একটি 'ট্রান্সফরমেশন কমিটি' গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে, শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) পরিচালনার জন্য একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়। যেখানে কুমার সাঙ্গাকারা সহ মোট নয়জনকে নিয়োগ করা হয়েছে। বুধবার, সরকার আগের সেই কমিটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই এই কমিটি গঠন করা হয়।

গত ২৯ এপ্রিল, SLC-র প্রেসিডেন্ট শাম্মি সিলভা তাঁর পদ থেকে ইস্তফা দেন। যা বোর্ডের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়। SLC-র মিডিয়া রিলিজ অনুসারে, এই সিদ্ধান্তের অংশ হিসাবে বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য পদাধিকারীরা সহ একাধিক কর্তা পদত্যাগ করেন।

এই প্যানেলে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সাঙ্গাকারা সবচেয়ে পরিচিত মুখ। এছাড়াও রয়েছেন রোশন মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনি। তবে কমিটির বেশিরভাগ সদস্যই কর্পোরেট, আইন এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব। প্রাক্তন সংসদ সদস্য এরান বিক্রমরত্নেকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

RR vs DC: ফের মাঠে নামছেন বৈভব সূর্যবংশী, রাজস্থানের সামনে এবার দিল্লি ক্যাপিটালস
Heinrich Klaasen News: জাতীয় দলে আর ফিরছেন না হেনরিক ক্লাসেন? সাফ জানালেন প্রোটিয়া তারকা