T-20 World Cup: সুপার এইটের প্রস্তুতি শুরু, বার্বোডোজ পৌঁছেই পিচ দেখতে ছুটলেন রোহিতরা

Published : Jun 18, 2024, 10:49 PM ISTUpdated : Jun 18, 2024, 10:53 PM IST
INDIAN CRICKET TEAM

সংক্ষিপ্ত

সামনে এবার সুপার এইটের লড়াই। কার্যত ফুরফুরে মেজাজেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup) মঞ্চে এবার দ্বিতীয় ধাপের লড়াইয়ের আগে অনুশীলন শুরু করলেন রোহিতরা (Rohit Sharma)।

সামনে এবার সুপার এইটের (Super 8) লড়াই। কার্যত ফুরফুরে মেজাজেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup) মঞ্চে এবার দ্বিতীয় ধাপের লড়াইয়ের আগে অনুশীলন শুরু করলেন রোহিতরা (Rohit Sharma)।

গ্রুপ পর্বে ব্যাক টু ব্যাক তিন ম্যাচে জয়। আসন্ন সুপার এইটের ম্যাচে কাদের বিরুদ্ধে খেলতে হবে, তা এখন পুরোপুরি নিশ্চিত। আগামী ২০ জুন বৃহস্পতিবার, বার্বোডোজে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। গোটা দল ইতিমধ্যেই বার্বাডোজ (Barbados) পৌঁছে গেছে।  

গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচে রান পাননি কোহলি (Virat Kohli)। যদিও ভারতীয় শিবির এসব নিয়ে একদমই চিন্তিত নয়। বরং সকলেই নিশ্চিত যে, সুপার এইটের প্রথম ম‌্যাচ থেকেই বিরাট কোহলিকে চেনা ছন্দে পাওয়া যাবে। আগের দিন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও (Vikram Rathour) সেই কথাই বলেন। 

তাঁর মতে, “বিরাট শুরুতে আউট হয়ে গেছে মানে এটা নয় যে, ও ছন্দে নেই। বিরাট নেটে যথেষ্ট ভালো ব‌্যাটিং করছে। ফলে, রানে ফেরা শুধুই সময়ের অপেক্ষা।” এদিন ঐচ্ছিক প্র্যাকটিস সেশন রাখা হয়েছিল। তবে পুরো টিমই অনুশীলনে যোগ দেয়।

সবার আগে নেটে ব্যাটিং করতে দেখা যায় বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ঋষভ পন্থকে (Rishabh Pant)। বিরাটের মতো জাদেজাও চলতি প্রতিযোগিতায় সেভাবে দাগ কাটতে পারেননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং শিবম দুবের (Shivam Dube) রানে ফেরা যথেষ্ট স্বস্তি দিচ্ছে ভারতীয় দলকে। এদিন কেনিংটন ওভালে (Kensington Oval) ঢুকেই কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে পিচ দেখতে যান অধিনায়ক রোহিত শর্মা।

সুপার এইটে আফগানিস্তান ছাড়াও বাংলাদেশ (Bangladesh) এবং অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। রোহিতরা অবশ্য কোনও দলকেই হালকাভাবে নিচ্ছেন না। সবমিলিয়ে সুপার এইটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে ক্রিকেটমহল। এমনিতেই ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তার ওপর আবার কুড়ি-বিশের লড়াই।

 

 

আরও পড়ুনঃ

T-20 World Cup: ২২ গজে ধুন্ধুমার লড়াই, সুপার এইটে ভারতের খেলা কবে? একঝলকে সম্পূর্ণ ক্রীড়াসূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Rohit Sharma News T20 WC 2026: রোহিতের পেপটকেই ছন্দে ফিরলেন বোলাররা! কী মন্ত্র দিলেন হিটম্যান?
Sanju Samson T20 World Cup 2026: মাঠে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং এবং গ্যালারিতে চারুর চিৎকার! একেই বলে কেমিস্ট্রি