T20 World Cup 2026: পরপর তিন ম্যাচে 'শূন্য', অভিষেকের খারাপ ফর্মের আসল কারণ কী?

Published : Feb 20, 2026, 01:25 PM IST
T20 World Cup 2026: পরপর তিন ম্যাচে 'শূন্য', অভিষেকের খারাপ ফর্মের আসল কারণ কী?

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: নিঃসন্দেহে সমস্যা একটা ছিল। সেটা হচ্ছে পেটের সংক্রমণ। সেইজন্য অভিষেককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। এরপর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে যোগ দেন এবং মাঠেও নামেন। কিন্তু একেবারেই ভালো খেলতে পারেননি। শূন্যের গেড়ো কাটবে কবে?

T20 World Cup 2026: অভিষেক শর্মার ফর্ম বেজায় চিন্তায় রাখছে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টকে (20 20 world cup 2026)। পরপর তিন ম্যাচে ‘শূন্য'। প্রত্যাশা অনুযায়ী, একদমই পারফর্ম করতে পারছেন না টিম ইন্ডিয়াট এই তরুণ ওপেনার (icc t20 world cup)। 

নিঃসন্দেহে সমস্যা একটা ছিল। সেটা হচ্ছে পেটের সংক্রমণ। সেইজন্য অভিষেককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। এরপর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে যোগ দেন এবং মাঠেও নামেন। কিন্তু একেবারেই ভালো খেলতে পারেননি। শূন্যের গেড়ো কাটবে কবে? 

খারাপ ফর্মের আসল কারণ কী?

তাহলে কি অতিরিক্ত প্রত্যাশার চাপের মুখে পড়েছেন অভিষেক? খারাপ ফর্মের আরেকটি কারণ কি অসুস্থতা? চলছে জোর চর্চা। সুনীল গাভাসকারের মতে, “প্রত্যাশার চাপ হয়ত ওকে সমস্যায় ফেলছে একটু। ও ভাবছে যে, প্রতিটা ম্যাচে দুর্দান্ত শুরু করতে হবে। যদি সেই চাপ না থাকত, তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতে পারত।”

প্রাক্তন একাধিক ক্রিকেটার মনে করেন, আপাতত মিড উইকেট জোন ভুলে গিয়ে উইকেটের সামনে খেলা উচিত অভিষেকের। আসলে অভিষেক শর্মা অনেক বেশি আড়াআড়ি শট খেলার চেষ্টা করছে। ফলে, বলের লাইন মিস্‌ হয়ে যাচ্ছে। এখন ওকে চেষ্টা করতে হবে যে, বেশি করে সামনের দিকে খেলার, বলছেন অনেকেই।

মানসিকতাও অনেকসময় বদলানো দরকার?

তবে ক্রিকেটপ্রেমীদের আশা, অভিষেক দ্রুত ফর্মে ফিরে আসবেন। সুপার এইটের লড়াইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই হয়ত ঝড় তুলবেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেইন জানাচ্ছেন, “আমার মনে হয়, আগামী কয়েকদিন হোটেলের ঘরে বসে ওর উচিত পুরনো ইনিংসের ভিডিওগুলিকে একবার দেখা। ওর খেলা ভালো ইনিংসের সংখ্যা নেহাত কম নয়। সেগুলিকে দেখলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। মস্তিষ্কও ভালো চলবে। তখন ওর খেলাটাই বদলে যাবে।"

সবথেকে বড় বিষয়, বিশ্বকাপের মতো মঞ্চে সকলেই ভালো পারফর্ম করতে চায়। নিজের মানসিকতাও অনেকসময় বদলানো দরকার। তাহলে ভালো ইনিংস বেরিয়ে আসতে পারে। প্রাক্তন একাধিক ক্রিকেটারের মতে, অভিষেক অনেক বেশি হাই রিস্ক ক্রিকেট খেলে থাকে। যেদিন ওর ব্যাটে বল লাগবে, একাই ম্যাচ জিতিয়ে দিয়ে চলে আসবে। আবার শূন্য রানেও আউট হতে পারে। ২০০ স্ট্রাইক রেটে খেলতে গেলে তো এইভাবেই চালাতে হবে। 

কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, খুব দ্রুত ফর্মে ফিরবেন অভিষেক। কারণ, তিনি যথেষ্ট প্রতিভাবান একজন ব্যাটার। স্বাভাবিকভাবেই, লড়াইতে ফিরতে প্রস্তুত তিনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: সুপার এইটে নামার আগে ভারতকে হুঁশিয়ারি! চরম কথা ওয়েস্ট ইন্ডিজ় এবং জ়িম্বাবোয়ের
2026 ICC Men's T20 World Cup: ৪ গ্রুপের বিজয়ী দল কেন সুপার এইটে পরস্পরের প্রতিদ্বন্দ্বী?