
2026 ICC Men's T20 World Cup Super 8: এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে গ্রুপবিন্যাসে অদ্ভূত ছবি দেখা যাচ্ছে। গ্রুপ ওয়ানে আছে ভারত, জিম্বাবোয়ে (Zimbabwe), ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। এই চারটি দলই নিজেদের গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। তারপরেও তারা একই গ্রুপে আছে। অন্যদিকে, গ্রুপ টু-তে আছে চার গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান (Pakistan), শ্রীলঙ্কা (Sri Lanka), ইংল্যান্ড (England) ও নিউজিল্যান্ড (New Zealand)। সুপার এইট গ্রুপ ওয়ানের সব দলই এখনও পর্যন্ত অপরাজিত। কিন্তু এই চার দলের মধ্যে দুই দল সুপার এইট পর্যায় থেকেই বিদায় নেবে। অনেকেই আইসিসি-র এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ, চার সেরা দলই সেমি-ফাইনালে খেলবে না। নিয়মের সুবিধা নিয়ে গ্রুপ পর্যায়ে খারাপ পারফরম্যান্স দেখানো দুই দল সেমি-ফাইনালে জায়গা করে নেবে।
এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম আটটি স্থানে থাকা দলগুলিকে এক্স ও ওয়াই বিভাগে বিভক্ত করা হয়েছিল। ভারতীয় দলকে এক্স ১ তকমা দেওয়া হয়েছিল। ইংল্যান্ড ওয়াই ১, অস্ট্রেলিয়া এক্স ২, নিউজিল্যান্ড ওয়াই ২, ওয়েস্ট ইন্ডিজ এক্স ৩, পাকিস্তান ওয়াই ৩, দক্ষিণ আফ্রিকা এক্স ৪ এবং শ্রীলঙ্কা ওয়াই ৪ তমকা পেয়েছিল। সুপার এইট গ্রুপ ওয়ানে এক্স তকমা পাওয়া দলগুলিকে রাখা হবে, এ কথা আগেই ঠিক হয়ে গিয়েছিল। ওয়াই তকমা পাওয়া দলগুলিকে সুপার এইট গ্রুপ টু-তে রাখা হয়। এই কারণেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে।
এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে আট দলকে বাছাই করে রাখা হয়েছিল, তাদের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই কারণে ভারতের সঙ্গে একই গ্রুপে জায়গা পেয়েছে জিম্বাবোয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।