T20 World Cup 2026: সুপার এইটে নামার আগে ভারতকে হুঁশিয়ারি! চরম কথা ওয়েস্ট ইন্ডিজ় এবং জ়িম্বাবোয়ের

Published : Feb 20, 2026, 10:00 AM ISTUpdated : Feb 20, 2026, 10:17 AM IST
T20 World Cup 2026: সুপার এইটে নামার আগে ভারতকে হুঁশিয়ারি! চরম কথা ওয়েস্ট ইন্ডিজ় এবং জ়িম্বাবোয়ের

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: দুই দলেরই দাবি, তারা বিশ্বকাপে শুধুমাত্র খেলার ভাগ খেলতে আসেনি। জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে। এবার সুপার এইটে খেলতে নামার আগে ভারতকে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা। 

T20 World Cup 2026: সুপার এইটে নামার আগে রীতিমতো আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ় এবং জ়িম্বাবোয়ে (T20 World Cup 2026)। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট পর্বে তাদের বিরুদ্ধে ভারতকে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হতে পারে। সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং জ়িম্বাবোয়ে (icc t20 world cup)।

ভারতকে হুঁশিয়ারি ওয়েস্ট ইন্ডিজ় এবং জ়িম্বাবোয়ের

দুই দলেরই দাবি, তারা বিশ্বকাপে শুধুমাত্র খেলার ভাগ খেলতে আসেনি। জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে। এবার সুপার এইটে খেলতে নামার আগে ভারতকে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা।

প্রসঙ্গত, গ্রুপ সি-তে খেলা চারটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে ক্যারিবিয়ানরা। ইডেন গার্ডেন্সে খেলা শেষ ম্যাচে, ইতালিকে হারায় তারা। এরপরেই অধিনায়ক শাই হোপ বলেন, তাঁর দল এখন পুরো বদলে গেছে। আগ্রাসন এবং বুদ্ধিদীপ্ত ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ়ের নয়া স্টাইল।

ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়কের কথায়, “আমাদের দলের প্রত্যেকে জানে যে, কার ঠিক কী ভূমিকা। আমরা পাওয়ার হিটের সঙ্গে বুদ্ধিকেও উপযুক্তভাবে কাজে লাগাচ্ছি। ফলে, সেইভাবে কোনও সমস্যা হচ্ছে না। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় বড় দলের বিরুদ্ধে শুরু থেকেই পিছিয়ে পড়লে সব শেষ। আমরা সেটা একদমই চাইছি না। হ্যাঁ, এটা ঠিক যে, ভারত কঠিন প্রতিপক্ষ। সেইসঙ্গে, ওরা ভালো ফর্মেও রয়েছে। কিন্তু আমাদের দলও তো আর আগের মতো নেই। এখন ছেলেরা জানে যে, মাঠে নেমে ঠিক কোন কাজটা আমাদের করতে হবে। সেইভাবেই আমরা প্রতিটা ম্যাচ খেলছি। এবার আমরা শুধুমাত্র খেলতে নয়! বরং, জিততে এসেছি।”

অপরদিকে, জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, “বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষ থাকবেই। আর টসও আমাদের হাতে নেই। তাই দলের সবাইকে বলেছি, এইসব না ভেবে শুধু নিজেদের খেলা নিয়ে ভাবতে। আমাদের বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনও দিন যে কোনও দলকে আমরা হারাতে সক্ষম। হ্যাঁ জানি, আমাদের গ্রুপে ভারতের মতো শক্তিশালী দল রয়েছে। তবে একেবারেই ভয় পাচ্ছি না। জয়টাই আমাদের একমাত্র লক্ষ্য।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Asia Crisis: পশ্চিম এশিয়ার আকাশপথের সমস্যা মিটল, দেশে ফিরছেন আটকে পড়া ক্রিকেটাররা
Abrar Ahmed: দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার আহমেদ