T20 World Cup Gautam Gambhir: "আমাদের ড্রেসিংরুমে টেকেন ফর গ্র্যান্টেড বলে কিছু হয়না", বিশ্বজয়ের পর 'গম্ভীর' বার্তা

Published : Mar 09, 2026, 08:04 PM IST
T20 World Cup Gautam Gambhir

সংক্ষিপ্ত

T20 World Cup Gautam Gambhir: ড্রেসিংরুমে দলের প্রত্যেক ক্রিকেটারকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ধরে ধরে বুঝিয়ে দেওয়া এবং অবশ্যই একটি কেমিস্ট্রি তৈরির নেপথ্যে থাকা নায়কের নাম গৌতম গম্ভীর। অনেক সমালোচনা, অনেক বিতর্ক, একাধিক কাঁটাছেঁড়া! কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। টিম ইন্ডিয়ার হেড কোচ মুখ খুললেন।

T20 World Cup Gautam Gambhir: পর্দার আড়ালে থেকেই যিনি আসল কাজটা করে গেলেন। অকুতোভয় মানসিকতাকে সঙ্গী করেই সমস্ত বিতর্ককে ছুঁড়ে ফেললেন বাউন্ডারির বাইরে (ind vs nz t20)। রিজার্ভ বেঞ্চে বসেই তাতিয়ে গেলেন গোটা দলকে। ড্রেসিংরুমে দলের প্রত্যেক ক্রিকেটারকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ধরে ধরে বুঝিয়ে দেওয়া এবং অবশ্যই একটি কেমিস্ট্রি তৈরির নেপথ্যে থাকা নায়কের নাম গৌতম গম্ভীর। অনেক সমালোচনা, অনেক বিতর্ক, একাধিক কাঁটাছেঁড়া! কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। টিম ইন্ডিয়ার হেড কোচ মুখ খুললেন (india new zealand final)। 

 

 

কী জানালেন গৌতম গম্ভীর?

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, নিউজিল্যান্ডকে ৯৬ রানের হারিয়ে ট্রফি জয় ভারতের। তারপরেই সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ জানালেন, “গোটা টুর্নামেন্টে ছেলেরা অত্যন্ত সাহসের সঙ্গে খেলেছে। ওদের জন্যই এই জয় এসেছে। যে পেশাদারিত্বের সঙ্গে ওরা পারফর্ম করেছে, তা এককথায় বলতে গেলে অসাধারণ।"

 

 

তাঁর মতে, "আমি কখনোই সোশ্যাল মিডিয়াকে কখনোই গুরুত্ব দিই না। আমার কাছে একটা বিষয়েরই শুধু গুরুত্ব রয়েছে। সেটা হচ্ছে আমাদের ড্রেসিংরুম, আমাদের ক্রিকেটার এবং ম্যানেজমেন্ট। সেখানে থাকা ৩০ জনই আমার কাছে গুরুত্ব পাবে। আর কেউ নয়। আমরা হারকে কখনও ভয় পাইনা। টি-২০ ক্রিকেটে এটা একটা অংশ। আর ভয় পাইনা বলেই আমরা জিততে পারি। আপনি যখন দেশের জার্সি গায়ে খেলতে নামবেন, তখন আপনার কাছে কোনও কিছুই টেকেন ফর গ্র্যান্টেড হলে চলবে না। তাই আমরা এই থিওরিতেই বিশ্বাসী।" 

টিম ইন্ডিয়ার হেড কোচের বড় বার্তা

 

 

গম্ভীরের কথায়, “আমাদের বিশ্বাস আমরাই। দল হিসেবে একটা কথাই বিশ্বাস করে এসেছি যে, আমাদের জিততে হবে। জয় ছাড়া ভাবার আর কিছু নেই। তাই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে সবাই। এটাই তো চাই। আমরা এই জয় রাহুল ভাই এবং লক্ষণ ভাইকে উৎসর্গ করতে চাই। ওরা যেভাবে ভারতীয় ক্রিকেটের পাইপলাইনকে রক্ষা করে চলেছে, তার জন্য ওদের এটা প্রাপ্য। সেইসঙ্গে, অবশ্যই অজিত আগরকরকেও ধন্যবাদ জানাতে চাই।"

 

 

গৌতম বলছেন, "আরেকজন আছে, তিনি জয় ভাই। আমার খারাপ সময়েও যিনি পাশে ছিলেন। সঞ্জু যে কাজটা করে দেখিয়েছে, সেটা অনবদ্য। ও যেভাবে খারাপ ফর্ম থেকে বেরিয়ে এসে তিনটে অসাধারণ ইনিংস উপহার দিয়েছে, সেটা অতুলনীয়। এই কামব্যাক স্পেশ্যাল ট্যালেন্ট ছাড়া অসম্ভব। ও আগামীদিনে আরও ভালো ভালো ইনিংস উপহার দেবে বলেই আশা করি। আপনি যদি পরিশ্রম করেন, কোনও কিছু ভালো করার জন্য অনবরত চেষ্টা করেন, তাহলে অবশ্যই পাবেন। শুধু ফোকাসটা ঠিক রাখা জরুরি।"     

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma T20 World Cup Final: "সবার বিশ্বাসের দাম রাখতে পেরেছি! তৃপ্তিদায়ক রাত", জয়ের পর আবেগঘন অভিষেক
T20 World Cup Final: ঐতিহাসিক জয় ভারতের! গোটা বিশ্বকাপেই টিম ইন্ডিয়ার দাপট, অউকাত বুঝিয়ে দিলেন সূর্যরা