T20 World Cup 2026: বিশ্বকাপের আগে ভারতের জন্য বড় ধাক্কা! স্কোয়াড ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে আসছেন কে?

Published : Feb 06, 2026, 06:02 PM IST
T20 World Cup 2026: বিশ্বকাপের আগে ভারতের জন্য বড় ধাক্কা! স্কোয়াড ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে আসছেন কে?

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: হর্ষিত রানার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করেনি। তবে তার আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব এই বিষয়টি নিশ্চিত করেন।

T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলের জন্য (t20 cricket world cup 2026 schedule)। দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হর্ষিত রানা আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন (t20 world cup 2026 india team)। 

চোট রীতিমতো গুরুতর?

প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময়, চোট পান তিনি। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বুধবার, প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করার পরেই হাঁটুর ব্যথার জেরে মাঠ ছাড়তে বাধ্য হন রানা। পরে দেখা যায়, সেই চোট রীতিমতো গুরুতর। 

অন্যদিকে, হর্ষিত রানার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করেনি। তবে তার আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব এই বিষয়টি নিশ্চিত করেন।

ঐদিন ম্যাচে বলা করার সময়, দুবার রানআপের চেষ্টা করলেও ব্যথার কারণে হর্ষিত রানআপ সম্পূর্ণ করতে পারছিলেন না। এমনকি, সেই ওভারে তিনি ১৬ রান দেন। এরপর হাঁটু ধরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। 

ছিটকে গেলেন হর্ষিত

তবে শুধুমাত্র বোলিং নয়। ব্যাটিংয়েও যথেষ্ট পারদর্শী রানার অনুপস্থিতি ভারতের টিম ব্যালেন্সের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। তবে যেহেতু টিম ইন্ডিয়া যথেষ্ট ব্যালেন্সড এবং অভিজ্ঞ স্কোয়াড, তাই সেই সমস্যা হয়ত দল সামলে নেবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, হর্ষিত রানা ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিটনেসের সমস্যায় ভুগছেন। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের সময়, পাঁজরে চোট পাওয়া সুন্দর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। আশা করা যায়, বিশ্বকাপের আগেই সুন্দর ফিটনেস ফিরে পাবেন। অপরদিকে, গত মাসে অস্ত্রোপচার হওয়া তিলক ভার্মার ব্যাটিং অর্ডারে ফেরাটা ভারতের জন্য একটা স্বস্তির খবর। প্রস্তুতি ম্যাচে ১৯ বলে ৪৫ রান করে তিলক দুর্দান্ত পারফর্ম করেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG U19: রাজকীয় ইনিংস বৈভবের! পাল্লা দিয়ে খেললেন আয়ুষ মাত্রেও, ফাইনালে রানের পাহাড় গড়ল ভারত
Vaibhav Suryavanshi 175 Runs: বিশ্বকাপের ফাইনালে দ্রুততম সেঞ্চুরি থেকে বাউন্ডারিতে ১৫০ রান, এক নজরে বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ১৭৫র রেকর্ড