Vaibhav Suryavanshi 175 Runs: বিশ্বকাপের ফাইনালে দ্রুততম সেঞ্চুরি থেকে বাউন্ডারিতে ১৫০ রান, এক নজরে বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ১৭৫র রেকর্ড

Published : Feb 06, 2026, 04:03 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi 175 Runs: যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে গোটা ক্রিকেট বিশ্বের চক্ষুচড়ক গাছ করল সূর্যবংশী। বৈভব যে বিস্ফোরক ইনিংসটা খেলল তা শুধু ভাষায় প্রকাশ করা অসম্ভব।

Vaibhav Suryavanshi 175 Runs: যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে গোটা ক্রিকেট বিশ্বের চক্ষুচড়ক গাছ করল সূর্যবংশী। বৈভব যে বিস্ফোরক ইনিংসটা খেলল তা শুধু ভাষায় প্রকাশ করা অসম্ভব। ব্রিটিশ যুব দলের বোলারদের নিয়ৈ বৈভব একেবারে ছেলেখেলা করল বলেও কম বলা হবে। এমন বিস্ফোরক ইনিংস বিশ্বকাপের ফাইনালের মঞ্চে শেষ কবে দেখা গিয়েছে অনেকেই মনে করতে পারছেন না। ছোটদের বিশ্নকাপ হলেও বৈভবের ৮০ বলে ১৭৫ মনে করাল সিনিয়র পর্য়ায়ের বিশ্বকাপ সৌরভ গাঙ্গুলির ১৮৩, কপিলে দেবের ১৭৫ রানের ইনিংসের কথা। জিম্বাবোয়ের হারারের মাঠে ১৪ বছরের বৈভব একসঙ্গে অনেকগুলো রেকর্ড গড়ে দেখাল। বিহারের ১৪ বছরের বিষ্ময় প্রতিভার সুনামি সুলভ ইনিংসে ছিল ১৫টি ওভার বাউন্ডারি, ১৫টি বাউন্ডারি। মানে শুধু চার, ছক্কা হাঁকিয়েই এদিন ফাইনালে মোট ১৫০ রান করে বৈভব। এমন নজির ফাইনালের মঞ্চে বিরল।

৫৫ বলে সেঞ্চুরি, ৭১ বলে ১৫০ রান

পাশাপাশি হারারাতে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে আইসিসি ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম তিন অঙ্কের রান করার রেকর্ডটাও গড়ে ফেলল বৈভব। এরপর মাত্র ৭১ বলে ১৫০ রান করে আরও একটি নজির গড়ে। তবে শুধু একটা, দুটো নয় বৈভব যে একসঙ্গে কত রেকর্ড ভাঙল আর গড়ল তা নিয়ে তালিকা করলে শেষ হওয়ার কথা নয়। বৈভব ইনিংসের ২৬তম ওভারে আউট হয়। তখন ভারতীয় যুব দলের স্কোর ২ উইকেটে ২৫১ রান। ফাইনালে ৩৫তম ওভারেই ৩০০ রান পূর্ণ করে বিশ্বকাপ জয়ের পথে অনুর্ধ্ব ১৯ ভারতীয় দল।

উন্মুক্ত চাঁদের রেকর্ড ভাঙল বৈভব

আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এদিন ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস গড়ে বৈভব। বিহারের ১৪ বছরের ছেলে ভাঙল ১৪ বছর আগের যুব বিশ্বকাপের ফাইনালে করা উন্মুক্ত চাঁদ (১১১ রান)-এর রেকর্ড। উন্মুক্তের অবিশ্বাস্য ইনিংসটা এইভাবে সাজানো ছিল- ১) প্রথম ২১টা রান করে ২০ বলে, ২) তার পরের ৭৯ রান করে ৩৫ বলে, ৩) আর তার ইনিংসের শেষ ১৭টা বলে হাঁকায় ৫৫ রান।

আইপিএল থেকে যুব বিশ্বকাপের ফাইনাল: সেঞ্চুরিয়ান বৈভব

মাত্র ১৪ বছর বয়েসে বৈভবের এখন আইপিএল ((৩৫ বলে), যুব বিশ্বকাপের ফাইনাল, যুব টেস্ট, ভারতীয় এ দলের জার্সি, অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ, সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। এমন অবিশ্বাস্য রেকর্ড বিশ্ব ক্রিকেটে কারও নেই। এখন প্রশ্ন, এবার কি তাহলে বৈভবকে সিনিয়র দলে সুযোগ দেওয়া নিয়ে চিন্তা করবেন জাতীয় নির্বাচকরা? আইপিএলে সেঞ্চুরি, ওয়ানডে যুব বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে ১৪ বছরের বৈভব বোঝালো সে তৈরি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত, কোহলিদের সঙ্গে তাহলে কি বৈভবকে দেখা যাবে?

 

PREV
click me!

Recommended Stories

IND vs ENG U19: ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দাপট দেখালেন সূর্যবংশী
আবার ধাক্কা টিম ইন্ডিয়ার! এবার টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা পেসার,