
Abrar Ahmed: ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটার! পড়ে অবাক হতে পারেন। কিন্তু ঠিক এটাই ঘটেছে। বৃহস্পতিবার দ্য হান্ড্রেড (The Hundred 2026 Auction) লিগের নিলাম ছিল। আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা এখন সানরাইজার্স লিডসের (SunRisers Leeds) কর্ণধার। এই ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানের (Pakistan) স্পিনার আবরার আহমেদকে দলে নিল। গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) ভারতের অধিনায়ক শুবমান গিলকে (Shubman Gill) আউট করার পর তাঁকে মাঠ ছাড়ার ইশারা করেন এই পাক স্পিনার। তাঁর এই ভঙ্গি ভালোভাবে নেয়নি ভারতীয় শিবির। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হয়। ফলে এই স্পিনার ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাওয়ায় অনেকেই বিস্মিত।
কলানীতি মারানের (Kalanithi Maran) মালিকানাধীন সান গ্রুপ (Sun Group) সানরাইজার্স হায়দরাবাদ ও সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। এই ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান (Kavya Maran) দ্য হান্ড্রেডের নিলামে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori)। লন্ডনের (London) পিকাডিলি লাইটসে (Piccadilly Lights) নিলাম হয়। আবরারকে দলে নেওয়া নিয়ে ট্রেন্ট রকেটস (Trent Rockets) সানরাইজার্স লিডসের লড়াই হয়। শেষপর্যন্ত ভারতীয় মুদ্রায় ২.৩৪ কোটি টাকা দিয়ে দলে নিলেন কাব্যরা। দলের অধিনায়ক ইংল্যান্ডের (England) টি-২০ দলের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)।
আইপিল-এর শুরুতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পান বেশ কয়েকজন পাক ক্রিকেটার। তবে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার (26/11 Mumbai Terrorist Attack) পর পাকিস্তানিদের জন্য আইপিএল-এর দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রায় দু'দশক পর কোনও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হল। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলিতে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়ার জন্য চাপ তৈরি করছিল ইংল্যান্ডের ক্রিকেট মহল। তবে পাকিস্তানের খুব বেশি ক্রিকেটার সুযোগ পেলেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।